যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন ড. ইউনূস


প্রকাশিত: ১০:৪৭ ১৪ জুন ২০২৫
চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে—এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি ও তার সফরসঙ্গীরা।
সফরকালে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকারের সঙ্গে বৈঠক করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। সফরের অন্যতম আলোচিত ঘটনা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠক।
যৌথ বিবৃতিতে জানানো হয়, এই বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে তারেক রহমান প্রস্তাব দেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ২০২৬ সালের রমজান শুরুর আগের সপ্তাহে বাংলাদেশে জাতীয় নির্বাচন আয়োজন করা যেতে পারে। ড. ইউনূসও এ প্রস্তাবের প্রতি সহানুভূতিশীল মনোভাব প্রকাশ করেন, তবে তিনি বলেন—সংবিধান, আইন ও বিচারব্যবস্থায় যথেষ্ট সংস্কার এবং অগ্রগতি না হলে নির্বাচন বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হবে না।
প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই সফরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। তার ভাষায়, "শেখ হাসিনার শাসনামলে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে, যার একটি বড় অংশ যুক্তরাজ্যে গেছে।"
তিনি আরও বলেন, ব্রিটিশ কর্তৃপক্ষ বাংলাদেশকে এই অর্থ উদ্ধারে সক্রিয়ভাবে সহায়তা করছে। উদাহরণ হিসেবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দের ঘটনা উল্লেখ করেন তিনি।
এছাড়া, এই সফরে ড. ইউনূসকে 'কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫' প্রদান করা হয়। সারাজীবন মানবকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




