সাবেক নারী এমপির বাসায় চাঁদাবাজি: ‘বৈষম্যবিরোধী’ সংগঠনের ৫ কর্মী আটক


প্রকাশিত: ১১:২৮ ২৬ জুলাই ২০২৫
রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) গুলশান-২ এর ৮৩ নম্বর রোডে অবস্থিত ওই বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন মো. সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ। আটক রিয়াদ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, চাঁদাবাজির সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়েছে। এর আগেও তারা ওই বাসা থেকে ১০ লাখ টাকা চাঁদা নিয়েছিল। শনিবার তারা আবার বাকি টাকা আদায়ে গেলে পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করে।
ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ দাবি করেছেন—চার-পাঁচদিন আগে তারা শাম্মী আহমেদের বাসায় গেলে তার স্বামী বলেন, “তোমরা আমার ছেলের মতো, আমি কিছু এন্টারটেইনমেন্ট করছি, আমার স্ত্রীকে নিয়ে কিছু কোরো না।” এরপর তিনি রিয়াদকে পাঁচ লাখ টাকা দেন। রিয়াদের ভাষ্যমতে, সেই টাকা গ্রহণ করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু, যিনি ওই অর্থ দিয়ে স্ত্রীর চিকিৎসা এবং মোটরসাইকেল কেনেন।
সূত্র জানায়, গত ১৭ জুলাই সকালে গুলশান-৮৩ নম্বর রোডের ওই বাসায় গিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করেন রিয়াদ। দাবি অনুযায়ী প্রথম দফায় তারা ১০ লাখ টাকা নেয়। দ্বিতীয় দফায় আরও টাকা নিতে গেলে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—১৭ জুলাই সকাল ১০টার দিকে শাম্মী আহমেদের বাসার গেস্টরুমে দুই যুবক টাকার বান্ডিল বুঝে নিচ্ছে। গুলশান থানা পুলিশের একটি সূত্র ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।
পুলিশ বলছে, পুরো ঘটনার তদন্ত চলছে। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




