গাজায় তীব্র অনাহারে আরও চারজনের মৃত্যু, অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা ২০১


প্রকাশিত: ০২:০৭ ৯ আগস্ট ২০২৫
গাজায় তীব্র অনাহারে আরও চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর এ ঘটনা ঘটেছে। এর ফলে ক্ষুধা ও অপুষ্টিজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশুরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবরুদ্ধ এ অঞ্চলের মানুষ ভয়াবহ খাদ্য সংকট ও অপুষ্টিতে ভুগছে। আন্তর্জাতিক সহায়তার অভাব এবং চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অবিরাম হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৬১ হাজার ৩৩০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন আহত হয়েছেন।
এদিকে, গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। যুদ্ধ শেষ করতে পাঁচ দফা নীতি গ্রহণ করেছে তারা। এর মধ্যে অন্যতম হলো—হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয়, বরং বিকল্প একটি বেসামরিক সরকার গঠন।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনী গাজা সিটির নিয়ন্ত্রণ নেবে, যেখানে লাখো ফিলিস্তিনি বসবাস করে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই পদক্ষেপ ইসরায়েলের ভেতরেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
হামাসের হাতে জিম্মিদের পরিবারগুলো আশঙ্কা প্রকাশ করেছে, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে জিম্মিদের জীবন আরও ঝুঁকির মধ্যে পড়বে এবং আরও বেশি বেসামরিক ফিলিস্তিনি হতাহত হতে পারেন।
সূত্র: মিডল ইস্ট আই
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ




