ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ, সাময়িক বরখাস্ত সহকারী কর কমিশনার ফাতেমা বেগম


প্রকাশিত: ১১:৫৪ ১১ আগস্ট ২০২৫
ট্রাফিক সার্জেন্টের গাড়ির কাগজ দেখতে চাওয়া নিয়ে ‘অকথ্য ভাষায়’ গালিগালাজ করায় বিভাগীয় শাস্তির মুখে পড়েছেন কর অঞ্চল-২৫ এর সহকারী কর কমিশনার ফাতেমা বেগম। রবিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কার-১ শাখার সচিব আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে তার সাময়িক বরখাস্তের তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল রাত ৮টার দিকে পলাশী মোড় এলাকায় একটি গাড়ি থামিয়ে কাগজপত্র প্রদর্শনের জন্য বলা হয়, যার মধ্যে ছিলেন ফাতেমা বেগম। প্রথমে তিনি ট্রাফিক সার্জেন্ট শাহা জামালকে জানান যে গাড়ির কাগজপত্র ঠিক আছে এবং দেখাতে অপারগ। পরে পুনরায় কাগজপত্র দেখতে চাইলে ফাতেমা গাড়ি থেকে নেমে ট্রাফিক সার্জেন্টকে ‘অকথ্য ভাষায়’—যেমন ‘ছোট লোকের বাচ্চা’, ‘ফকিন্নির বাচ্চা’, ‘সারাজীবন ঘুষ খাইছে’—গালিগালাজ করেন।
ঘটনাটির পর শাহা জামাল লালবাগ থানায় মামলা করেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণে’ দায়ে ফাতেমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ আছে, সাময়িক বরখাস্তের সময় তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




