“কাজ কখনো মানুষের সঙ্গে বেইমানি করে না, খোকসা ও কুমারখালীর উন্নয়নই আমার লক্ষ্য”: শেখ সাদী


প্রকাশিত: ০২:০৬ ১৪ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা, ১৩ সেপ্টেম্বর (বিশেষ প্রতিনিধি):
কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী বলেছেন, “কাজ কখনো মানুষের সঙ্গে বেইমানি করে না। আমার লক্ষ্য খোকসা ও কুমারখালীর উন্নয়নকে গতিশীল করা।” শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে ‘কুষ্টিয়ার উন্নয়ন ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শেখ সাদী জানান, ব্যবসার পাশাপাশি সামাজিক কাজে তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে যুক্ত আছেন। কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি হিসেবে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক খাতে উল্লেখযোগ্য অবদান রাখছেন। তার প্রতিষ্ঠান এশিউর গ্রুপে এক হাজারের বেশি মানুষ কর্মরত আছেন, এবং প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত বেতনের অর্থ দিয়েই প্রায় দেড়শ শিক্ষার্থীকে উচ্চশিক্ষার সহায়তা প্রদান করছেন।
রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “শুধু ব্যবসা করলে নিজের পরিবারকে হয়তো ভালো রাখা যায়। কিন্তু সমাজ ও দেশকে এগিয়ে নিতে হলে রাজনীতি অপরিহার্য। ব্যবসায়ী হিসেবে যা পেরেছি করেছি, এখন চাই রাজনীতির মাধ্যমে আরও বড় পরিবর্তন আনতে।”
শেখ সাদী দাবি করেন, তার প্রচেষ্টায় কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ২৮টি স্কুলের নতুন ভবন নির্মাণে তিনি ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, “আমি প্রচারে বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। কাজ কখনো মানুষের সঙ্গে বেইমানি করে না। আমার লক্ষ্য কুমারখালী ও খোকসার উন্নয়নকে আরও গতিশীল করা।”
সভায় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা প্রশ্ন করুন। কোনো ত্রুটি থাকলে আপনার প্রশ্নের মাধ্যমে আমি তা সংশোধন করতে পারব।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সাংগঠনিক সম্পাদক মুন্সী তরিকুল ইসলাম এবং সভাপতিত্ব করেন মাছরাঙা টিভির বার্তা প্রধান রেজওয়ানুল হক। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক রনজক রিজভী।
সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুল বারী, ফোরামের সাবেক অর্থ ও সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার রায়, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি তারিকুল হক তারিক, শরীফুল ইসলাম ও কে এম আর শাহীনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ইসরায়েলি বাহিনীর বাধার মুখে অ্যাম্বুলেন্স, গর্ভস্থ সন্তান হারালেন ফিলিস্তিনি নারী




