ইউরোপে চাকরির সুযোগ, বাংলাদেশি কর্মী নিতে চাইছে আলবেনিয়া!


প্রকাশিত: ০৪:৩৭ ২৬ সেপ্টেম্বর ২০২৫
ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অর্ধদক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ আলবেনিয়া। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলবেনিয়ার রাষ্ট্রপতি বজরাম বেগাজ বৈঠকে এই প্রস্তাব দেন তিনি।
রাষ্ট্রপতি বেগাজ জানান, বর্তমানে আলবেনিয়ার জন্য প্রচুর কর্মীর প্রয়োজন রয়েছে। ইতোমধ্যেই বেশ কয়েকটি আলবেনিয়ান কোম্পানি বাংলাদেশি শ্রমিক নিয়োগের জন্য আবেদন জমা দিয়েছে। পাশাপাশি তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রস্তাব করেন। বিশেষ করে পর্যটন খাতে সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, আলবেনিয়ার দক্ষিণ উপকূল রেখা বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য হতে পারে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য নয়াদিল্লিতে আবেদন করতে হয়, যা ভ্রমণকারীদের জন্য জটিলতা তৈরি করছে।
বিষয়টি বিবেচনা করে রাষ্ট্রপতি বেগাজ জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালুর পরিকল্পনা করছে আলবেনিয়া। এ লক্ষ্যে উচ্চ পর্যায়ের সরকারি সফর ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
বৈঠকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশের রয়েছে ডাক্তার, নার্স থেকে শুরু করে কারখানা ও কৃষিখাতের শ্রমিক পর্যন্ত বিস্তৃত জনবল সরবরাহের সক্ষমতা। তিনি নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এছাড়া বৈঠকে রাষ্ট্রপতি বেগাজ ঘোষণা করেন, আন্তর্জাতিক তালিকাভুক্তি প্রকল্পের আওতায় আলবেনীয় বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত। বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




