এনসিপিকে লাউ-বেগুন, বালতিসহ ৫০ প্রতীকের বিকল্প তালিকা দিল ইসি


প্রকাশিত: ০৭:৪৫ ২ অক্টোবর ২০২৫
নিবন্ধনের জন্য আবেদন করা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দিয়ে বিকল্প হিসেবে লাউ, বেগুন, বালতি, খাট, থালাসহ ৫০টি প্রতীকের তালিকা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটি আগামী ৭ অক্টোবরের মধ্যে এই তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে পারবে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) নির্বাচন কমিশনের এক সূত্র জানায়, নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের জন্য যে আবেদন করেছে, তাতে প্রাথমিকভাবে প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল ফোনের কথা উল্লেখ করা হয়। পরবর্তীতে দলটি সেই আবেদনে সংশোধনী এনে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক চায়।
তবে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯(১) অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত প্রতীকের তালিকায় ‘শাপলা’ বা তার কোনো রঙভিত্তিক সংস্করণ নেই। ফলে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
চিঠিতে আরও বলা হয়, বিধি অনুযায়ী কোনো নিবন্ধিত দলের প্রার্থীদের জন্য নির্ধারিত তালিকার মধ্য থেকে একটি প্রতীক বরাদ্দ করা হবে, এবং সেই প্রতীকটিই পরবর্তীতে দলটির জন্য সংরক্ষিত থাকবে। তবে দল চাইলে ভবিষ্যতে অন্য কোনো নির্ধারিত প্রতীক গ্রহণ করতে পারবে।
এ অবস্থায়, নির্বাচন পরিচালনা বিধিমালার ৯(১) ধারা অনুসারে নির্ধারিত প্রতীকের তালিকা থেকে একটি প্রতীক নির্বাচন করে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে এনসিপিকে।
যেসব প্রতীক থেকে এনসিপিকে বাছাই করতে বলা হয়েছে তা হলো:
আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।
ইসির কর্মকর্তারা জানান, জাতীয় নাগরিক পার্টি তাদের আবেদনে যে শাপলা প্রতীক চেয়েছিল তা তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া যাবে না। ফলে তাদেরকে তালিকাভুক্ত বিকল্প প্রতীক থেকে বেছে নিতে হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ইসরায়েলি বাহিনীর বাধার মুখে অ্যাম্বুলেন্স, গর্ভস্থ সন্তান হারালেন ফিলিস্তিনি নারী




