চীনের অনুদানে বাংলাদেশ রেল পাচ্ছে দেড় হাজার কোটি টাকার ২০টি ইঞ্জিন


প্রকাশিত: ১১:৩৬ ৪ অক্টোবর ২০২৫
বাংলাদেশ রেলওয়ে চীনের কাছ থেকে দেড় হাজার কোটি টাকার বেশি মূল্যের ২০টি মিটারগেজ ইঞ্জিন অনুদান হিসেবে পেতে যাচ্ছে। পুরো অর্থায়ন করবে চীন সরকার। এর মধ্যে ইঞ্জিনের দাম ছাড়াও পাঁচ বছরের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণের ব্যয় অন্তর্ভুক্ত থাকবে।
রেলওয়ে সূত্র জানায়, চীনের পক্ষ থেকে প্রদত্ত এসব ইঞ্জিন সংগ্রহে দরপত্র প্রক্রিয়ার প্রয়োজন হবে না। ফলে এক থেকে দেড় বছরের মধ্যেই নতুন ইঞ্জিন হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত নতুন ইঞ্জিন কিনতে দরপত্রসহ নানা আনুষ্ঠানিকতা শেষ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ২০টি ইঞ্জিন সংগ্রহে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৩৫ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ৫৯১ কোটি টাকা বহন করবে চীন সরকার। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রায় ৪৪ কোটি টাকা শুল্ক ও কর বাবদ ব্যয় করতে হবে।
বর্তমানে দেশে মিটারগেজ ইঞ্জিনের সংকট তীব্র আকার ধারণ করেছে। ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মিটারগেজ ট্রেন চলাচল করে। ইঞ্জিনের অভাবে প্রতিদিনই একাধিক যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল বাতিল হচ্ছে। শুধু গত জুন মাসেই পূর্বাঞ্চলে ৪৩৫টি ট্রেন চলাচল বাতিল করতে হয়েছে। এর ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে, পাশাপাশি চট্টগ্রাম বন্দরে এক হাজারের বেশি কনটেইনার আটকে আছে।
এর আগে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত বিনা মূল্যে বাংলাদেশকে ৩০টি পুরোনো ব্রডগেজ ইঞ্জিন দিয়েছে। ভারত দ্রুত বিদ্যুৎচালিত ট্রেনে অগ্রসর হওয়ায় অব্যবহৃত ডিজেল ইঞ্জিনগুলো অনুদান হিসেবে দেওয়া হয়। তবে চীন থেকে এবারই প্রথম ইঞ্জিন পাওয়া যাবে। এর আগে দেশটি থেকে একাধিকবার রেল কোচ আমদানি করা হলেও ইঞ্জিন আনা হয়নি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরে এ বিষয়ে আলোচনা হয়। পরে চীনা দূতাবাস আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে প্রস্তাব দেয়। গত ২৪ সেপ্টেম্বর প্রকল্পটির প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত।
রেলের মহাপরিচালক মো. আমজাদ হোসেন বলেন, “রেলে ইঞ্জিনের সংকট প্রকট। বিশেষ করে মিটারগেজ লাইনে এ সংকট বেশি। এ পরিস্থিতিতে চীনা অনুদান হিসেবে ইঞ্জিন পেলে রেল সেবায় গতি আসবে।” চীনের এই অনুদান বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলের বহরে যুক্তরাষ্ট্র, জার্মানি, ভারত, কোরিয়া সহ আরও নয় দেশের পাশাপাশি চীন দশম দেশ হিসেবে যুক্ত হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




