সিইসি: নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত


প্রকাশিত: ১২:৫২ ১৫ ডিসেম্বর ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন নির্বাচন নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে গুলশান-১ এ অবস্থিত আলোকিতে ‘জেনভোট ফেস্টিভ্যাল’ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সিইসি বলেন, “নির্বাচন হবে সবাইকে সঙ্গে নিয়ে এবং সবার সহযোগিতায়। গতকালই আমি আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছি, তারা সম্পূর্ণ প্রস্তুত।”
অনুষ্ঠানে ইউরোপীয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, বৃটিশ হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট, সুইডেন দূতাবাসের ডেপুটি হেড ইভা স্মেডবার্গ, আইএফইএস কান্ট্রি ডিরেক্টর পল গেরিন ও ইসি সচিব আখতার হোসেনসহ অন্যান্য আন্তর্জাতিক অতিথিরা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, “নির্বাচন পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। সঠিক সময়ে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, “এটি একটি ঐতিহাসিক নির্বাচন, কারণ প্রথমবার প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারছেন। এছাড়া প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কারাবন্দি এবং ভোটকেন্দ্রের বাইরে পোস্টিং থাকা সরকারি কর্মচারীদের জন্যও ভোটের ব্যবস্থা করা হয়েছে। এবার একসঙ্গে একদিনে গণভোট অনুষ্ঠিত হবে।”
সিইসি তরুণদের ভোটে অংশগ্রহণের গুরুত্বও উল্লেখ করে বলেন, “নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা তরুণদের শক্তির ওপর ভর করে দেখি। তোমাদের সৃজনশীলতা ও চিন্তাধারা ছাড়া দেশ গড়া সম্ভব নয়। তাই ভোটে অংশ নিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ সম্পন্ন বাংলাদেশ গঠনে সহায়তা করুন।”
উদ্যোগটি ‘জেনভোট ফেস্টিভ্যাল’-এ মক ভোটিং, কমিকস, আর্ট ফেস্টিভ্যালসহ নানা আকর্ষণীয় আয়োজনের মাধ্যমে তরুণদের ভোটে অংশগ্রহণ উৎসাহিত করছে। এই উদ্যোগে সহযোগী হিসেবে রয়েছেন ইউরোপীয় ইউনিয়ন, ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, সুইডিশ এম্ব্যাসি, ক্যানাডিয়ান তহবিল (CFLI) ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




