মহান বিজয় দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি


প্রকাশিত: ০৮:৪৭ ১৬ ডিসেম্বর ২০২৫
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য মুক্ত বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির সদস্যরা।
এসময় সংগঠনটির সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ড. রশিদুজ্জামানের নেতৃত্বে সিনিয়র, প্রফেসর ড. আলিনূর রহমান, প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. ফারুকুজ্জামান খান, প্রফেসর ড. শাহীনুজ্জামান, প্রফেসর ড. নুরুন নাহার, প্রফেসর ড. আব্দুল গফুর গাজি, প্রফেসর ড. শফিকুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ সেলিম, প্রফেসর ড. রাশেদুজ্জামান, প্রফেসর ড. এ কে এম নূরুল ইসলাম, প্রফেসর ড. খোদেজা খাতুন ও প্রফেসর ড. খায়রুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে দিবসটি উপলক্ষ্যে বের হওয়া বিজয় র্যালিতে অংশ নেয় সংগঠনটির সদস্যরা। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্ত বাংলায় এসে সমবেত হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জিয়া পরিষদ, ইউট্যাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন বিভাগ, হল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- তেঁতুলিয়ায় পুরোদমে চলছে আমন ধান রোপণ, বাম্পার ফলনের আশায় কৃষক
- দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রথম সন্তানের জন্মের সুখবর দিলেন অভিনেত্রী সুস্মিতা রায়
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- বন্দর আব্বাসসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে
- বন্যা পরিস্থিতিতে এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা ১৮ জুলাই পর্যন্ত স্থগিত
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- রাত ১.০০ টায় মুখোমুখি আর্জেনটিনা - ইংল্যান্ড
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- সৌদিতে শুটিংয়ের সময় ইসলাম গ্রহণ করলেন হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো
- ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি




