• মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের জানাজায় তারেক রহমান

মায়ের জানাজায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:১১ ৩১ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত এই জানাজায় দলীয় নেতাকর্মীসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষ অংশ নেন।

এর আগে রাষ্ট্রীয় প্রোটোকলে খালেদা জিয়ার মরদেহ জানাজাস্থলে আনা হয়। লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছালে উপস্থিত জনতার মধ্যে শোকের আবহ নেমে আসে।

জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশি-বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা অংশ নেন। এছাড়া সাধারণ মানুষের উপস্থিতিতেও পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

দুপুর পৌনে ৩টার দিকে জানাজা শুরুর আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রামের সংক্ষিপ্ত বৃত্তান্ত তুলে ধরেন।

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের অন্যতম প্রভাবশালী এই রাজনীতিকের প্রয়াণে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন