শাহবাগে পুলিশের লাঠিচার্জে আহত স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি

প্রকাশিত: ১০:৫৩ ৬ ফেব্রুয়ারী ২০২৬
জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ মোড় এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ এলাকায় বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে অগ্রসর হলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পুলিশ বাধা দেয়।
পরে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ শুরু করে। এ সময় শাহবাগের আজিজ মার্কেটের সামনে আন্দোলনকারীদের রক্ষায় ঢাল হয়ে দাঁড়ান মহিউদ্দিন রনি। তিনি পুলিশের কাছে আন্দোলনকারীদের ওপর হামলার কারণ জানতে চাইলে ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য তাকে ঘিরে ধরে বেধড়ক লাঠিপেটা করেন।
একপর্যায়ে মহিউদ্দিন রনি রাস্তায় লুটিয়ে পড়লেও পুলিশ সদস্যরা তাকে মারধর অব্যাহত রাখেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তারা আরও জানান, এক পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে চলে গিয়ে পুনরায় ফিরে এসে তাকে লাঠি দিয়ে খোঁচা মারেন। পাশাপাশি আরেক পুলিশ সদস্যও তাকে মারতে উদ্যত হন। পরে এক পুলিশ সদস্য হস্তক্ষেপ করলে মারধর বন্ধ হয়।
ঘটনার পর শাহবাগ এলাকায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল




