দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ আরও পিছিয়ে, ২০২৫ সালে অবস্থান ১৩তম


প্রকাশিত: ০২:৫৭ ১০ ফেব্রুয়ারী ২০২৬
বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ২০২৫ সালে বাংলাদেশ আরও এক ধাপ পিছিয়ে ১৩তম অবস্থানে নেমে এসেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’-এ ১৮২টি দেশের মধ্যে এই অবস্থান উঠে এসেছে।
সূচকে ১০০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ২৪, যা বৈশ্বিক গড় স্কোর ৪২-এর তুলনায় অনেক কম। যদিও আগের বছরের তুলনায় বাংলাদেশের স্কোর ১ পয়েন্ট বেড়েছে, তবে অন্যান্য দেশের তুলনায় অগ্রগতি ধীর হওয়ায় সামগ্রিক র্যাঙ্কিংয়ে দেশটির অবস্থান অবনতি হয়েছে। ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের স্কোর ১ পয়েন্ট বাড়ার পেছনে জুলাই মাসের গণ-অভ্যুত্থানের একটি ইতিবাচক আন্তর্জাতিক মূল্যায়ন ভূমিকা রেখেছে। তবে রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ার দুর্বলতা এবং মাঠপর্যায়ে দুর্নীতির বাস্তব চিত্র অপরিবর্তিত থাকায় বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পিছিয়ে পড়েছে।
তিনি জানান, দুর্নীতির ধারণা সূচকে ০ থেকে ১০০ স্কেলে দেশগুলোর অবস্থান নির্ধারণ করা হয়, যেখানে ০ মানে সর্বোচ্চ দুর্নীতি এবং ১০০ মানে সর্বনিম্ন দুর্নীতি।
সূচকে ২০২৫ সালে ৮৯ স্কোর পেয়ে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে রয়েছে ডেনমার্ক। দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড (৮৮) এবং তৃতীয় স্থানে সিঙ্গাপুর (৮৪)।
তালিকার একেবারে নিচে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে যৌথভাবে অবস্থান করছে দক্ষিণ সুদান ও সোমালিয়া, যাদের স্কোর মাত্র ৯। এরপর ১০ স্কোর নিয়ে ভেনেজুয়েলা এবং ১৩ স্কোর পেয়ে যৌথভাবে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে ইয়েমেন, লিবিয়া ও ইরিত্রিয়া।
দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে দুর্নীতি নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভুটান, যার স্কোর ৭১। এ অঞ্চলে ভারত ও মালদ্বীপের স্কোর ৩৯, শ্রীলঙ্কার ৩৫, নেপালের ৩৪, পাকিস্তানের ২৮ এবং আফগানিস্তানের ১৬। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তানের পরই বাংলাদেশের অবস্থান সবচেয়ে উদ্বেগজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টিআইবি মনে করে, বাংলাদেশে দুর্নীতির কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হলে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জবাবদিহি প্রতিষ্ঠা এবং সব খাতে গভীর সংস্কার জরুরি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




