১৮ বছর নয়, এনআইডি পাওয়ার নতুন বয়সসীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন


প্রকাশিত: ০৪:৫৮ ২২ ফেব্রুয়ারী ২০২৬
বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার বয়সসীমা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এখন থেকে ১৬ বা ১৭ বছর বয়সী বাংলাদেশি নাগরিকরা এনআইডির জন্য নিবন্ধন আবেদন করতে পারবেন। তবে ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়-এর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ধারা ৫ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদনের তারিখে যেসব নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত নির্দেশনায় সংশ্লিষ্ট সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এই সিদ্ধান্তের ফলে তরুণ নাগরিকরা আগে থেকেই জাতীয় পরিচয়পত্রের আওতায় আসতে পারবেন, যদিও ভোটাধিকার প্রয়োগের সুযোগ মিলবে ১৮ বছর পূর্ণ হওয়ার পর।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল




