• মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুদ: জ্বালানি প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুদ: জ্বালানি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:১২ ১৭ এপ্রিল ২০২৬

দেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুদ রয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার চট্টগ্রাম-এ অবস্থিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে সরকারের কাছে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি জ্বালানি মজুদ রয়েছে, যা চলমান চাহিদা পূরণে সহায়ক হবে।

তিনি জানান, সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ জোরদার করেছে। বিশেষ করে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে, যা ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা আরও কার্যকরভাবে ব্যবহারে সহায়তা করবে।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, এপ্রিল ও মে মাসের জন্য দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে এবং জুন মাসের সম্ভাব্য চাহিদা বিবেচনায় রেখে অতিরিক্ত মজুদ নিশ্চিত করার কাজ চলছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বজায় রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন