দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে লাগবে অন্তত দুই বছর: তথ্যমন্ত্রী


প্রকাশিত: ০৪:১০ ১৩ মে ২০২৬
দেশের ভঙ্গুর অর্থনীতিকে আবার স্বাবলম্বী অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার সকালে রাজধানীর উত্তরা এলাকায় আয়োজিত মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, অতীতের সরকারের লুটপাট ও অর্থনৈতিক দুর্নীতির দায় এখন সাধারণ মানুষকে বহন করতে হচ্ছে। তার ভাষায়, “দেশের অর্থনীতি ভেঙে পড়া অবস্থায় রয়েছে। এই পরিস্থিতি থেকে বের হয়ে আবার স্বাবলম্বী হতে সরকারের কমপক্ষে দুই বছর সময় প্রয়োজন।”
তিনি আরও বলেন, অর্থনীতি পুনরুদ্ধারের জন্য দেশের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দুই বছর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা না গেলে অর্থনৈতিক পুনর্গঠন আরও কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।
জহির উদ্দিন স্বপন জানান, বর্তমান সরকার প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকারসূত্রে পেয়েছে। প্রতি বছর প্রায় ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হচ্ছে। অন্যদিকে দেশের রপ্তানি আয় বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার এবং রেমিট্যান্স আয় ২০ থেকে ২২ বিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকায় অর্থনীতিতে চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ এখনো ব্যাপকভাবে আমদানিনির্ভর হওয়ায় বছরে ৬০ থেকে ৭০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩
- রিটেইল সেলস বিভাগে ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ঢাকা ব্যাংক, অনলাইনে আবেদন শুরু
- নবম পে-স্কেল কার্যকরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই গেজেট জারি করবে সরকার
- জনগণের অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য মন্ত্রণালয়
- ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে শিবাজীর মূর্তি বসাচ্ছে ইসরাইল
- ১৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
- একনেক বৈঠকে ১২ প্রকল্প অনুমোদনের প্রস্তাব, গুরুত্ব পাচ্ছে বিভিন্ন উন্নয়ন খাত
- বাতিল হচ্ছে বাংলা, ইতিহাস, দর্শনসহ ৬ বিষয়ের অনার্স কোর্স
- প্রকিউরমেন্ট বিভাগে ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলার দাবি
- পাকিস্তানের কড়া হুঁশিয়ারি: ‘আর কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে শত্রুপক্ষ’
- বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের ঘোষণা পুতিনের, বাড়ছে পারমাণবিক উত্তেজনা




