পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী


প্রকাশিত: ০৩:৫৫ ১৮ জুন ২০২৬
পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি অপসারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উদ্বেগের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, যে মাটি সরানো হচ্ছে, তা সেতুর মূল কাঠামো বা পিলারের ভিত্তির অংশ নয়। নির্মাণকাজ চলাকালে ভারী যন্ত্রপাতি, যানবাহন ও নির্মাণসামগ্রী চলাচলের সুবিধার জন্য অস্থায়ীভাবে ওই মাটি ভরাট করা হয়েছিল।
বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা শুরুর পর তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ এবং পদ্মা সেতু প্রকল্পের অভিজ্ঞ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাদের মতামত অনুযায়ী, মাটি অপসারণের কারণে পদ্মা সেতুর নিরাপত্তা বা স্থায়িত্বের ওপর কোনো ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে না।
মন্ত্রী আরও বলেন, প্রকল্পের কাজ শেষ হওয়ার পরই অস্থায়ীভাবে ভরাট করা মাটি সরিয়ে নেওয়ার কথা ছিল। ঠিকাদারি চুক্তিতেও বিষয়টি অন্তর্ভুক্ত ছিল এবং এ জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছিল। তবে নির্ধারিত সময়ে কাজটি শেষ না হওয়ায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা মাটিতে ঘাস জন্মায় এবং জায়গাটি অনেকের কাছে স্বাভাবিক ভূমির মতো মনে হতে থাকে। ফলে এখন মাটি সরানোর কাজ শুরু হলে অনেকে ভুলভাবে ভাবছেন, পিলারের গোড়া থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে।
শেখ রবিউল আলম বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ, নাব্যতা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে পরিকল্পনা অনুযায়ী এই মাটি অপসারণ করা প্রয়োজন। একই সংলাপে তিনি রাজধানীর বাস টার্মিনাল ব্যবস্থাপনা নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান। মন্ত্রী বলেন, যাত্রীসেবার মান উন্নয়নে আধুনিক অপেক্ষাকক্ষ, পর্যাপ্ত আলো, সিসিটিভি ও উন্নত টয়লেট সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকার যানজট কমাতে বাস টার্মিনালগুলো পর্যায়ক্রমে শহরের বাইরে স্থানান্তর এবং রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থার মাধ্যমে গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




