অক্টোবর থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন


প্রকাশিত: ০২:১৯ ৭ জুলাই ২০২৬
আগামী অক্টোবর মাস থেকে দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে। নির্বাচন প্রক্রিয়া ধাপে ধাপে চলবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যে সব নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের চলমান কার্যক্রম ও অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি রোডম্যাপ তৈরির কাজ শুরু করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে।
ব্রিফিংয়ে বিদ্যুৎবিল নিয়ে সাম্প্রতিক অভিযোগের বিষয়েও কথা বলেন তিনি। গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎবিল আসার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডা. জাহেদ উর রহমান।
এছাড়া অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে সরকার আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছে বলেও জানান তিনি। তার ভাষ্যমতে, খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিভিন্ন ধাপে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে খাদ্য ব্যবসার সঙ্গে জড়িতদের তথ্য সংগ্রহ করে একটি ডাটাবেজ তৈরি করা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করার উদ্যোগও নেওয়া হবে।
সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তথ্য উপদেষ্টা।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির প্রসঙ্গে তিনি বলেন, এমন মন্তব্য দুঃখজনক হলেও বর্তমান আইনি কাঠামো অনুযায়ী তা সরাসরি অপরাধের পর্যায়ে পড়ে না। তবে ভবিষ্যতে এ ধরনের মন্তব্যকে অপরাধ হিসেবে বিবেচনা করা হবে কি না, তা নিয়ে আলোচনা হতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




