সংখ্যালঘুদের ওপর হামলার গুজব ছড়ানো হচ্ছে : বিজিবি


প্রকাশিত: ০৬:৪৪ ১০ আগস্ট ২০২৪
লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অতিরিক্ত পরিচালক মেজর এএফএম জুলকার নাঈন বলেছেন, দেশের কোনো জায়গায় সংখ্যালঘুদের ওপর কোনো হামলা হয়নি। স্বার্থান্বেষী একটি চক্র গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। যার ফলে সীমান্তের মানুষের ঢল নেমেছিল। অবশ্য গুজবের বিষয়টি তারা বুঝতে পেরেছেন।
শনিবার (১০ আগস্ট) দুপুরে হাতীবান্ধা থানা হল রুমে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংখ্যালঘুদের উদ্দেশে মেজর এএফএম জুলকার নাঈন বলেন, আপনাদের ওপর কোনো হামলা হবে না। যেহেতু কোনো হামলা হয় নাই, সেক্ষেত্রে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা আশ্বস্ত করছি। তাই আপনারা নিজ নিজ নিজ বাড়িতে থাকুন। আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন যোগাযোগ রাখলে আমরা আপনাদেরকে নিরাপত্তায় রাখতে পারব।
তিনি আরও বলেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের যারা রয়েছে আমরা সকলেই বাংলাদেশি। তাই তাদের নিরাপত্তা প্রদান সকলের কাছে গুরুত্বপূর্ণ। বিজিবির বিওপিসমূহের ঐকান্তিক প্রচেষ্টায় সীমান্ত এলাকার অন্য ধর্মাবলম্বী কারও ওপরে কোনো ধরনের আঘাত আসে নাই। তিনি পুলিশসহ সব ধরনের প্রশাসনকেও সহযোগিতা করার কথা বলেন।
এ সময় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমানসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী




