ইবি শিক্ষার্থীর মৃত্যুতে শাখা ছাত্রদলের শোক


প্রকাশিত: ০৪:২৪ ২৬ সেপ্টেম্বর ২০২৪
সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব। মৃত শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ বর্ষের মনির হোসাইন।
বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদের স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানা যায়।
বিবৃতি সূত্রে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনির হোসেন ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার এই মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন শোক প্রকাশ করেছেন। নেতৃদ্বয় নিহত শিক্ষার্থীর আত্মার শান্তি ও মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মনিরের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায়। তার বাবার নাম বেল্লাল হোসেন। দুপুর ২ টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর কালুর মোড় এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে রাজবাড়ীর দিক থেকে আসা ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাথায় মারাত্মকভাবে জখম অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে



