অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে ভোটাধিকার প্রতিষ্ঠায় বিলম্ব হতে পারে: আমানউল্লাহ আমান


প্রকাশিত: ০৪:০১ ১৪ অক্টোবর ২০২৪
সোমবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘৯০ এর ছাত্র গণ-অভ্যুত্থানের রূপকার সাইফুদ্দিন আহমেদ মনির মৃত্যুবার্ষিকী’ উপলক্ষ্যে আয়োজিত সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিলম্ব ঘটতে পারে। সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। তাদের (অন্তর্বর্তী সরকারের) কারণে যদি গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে, তবে ফের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার দুটোই বাধাগ্রস্ত হবে।
আমানউল্লাহ আমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা যেন এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করি। আমরা আশা করছি, সরকার যে কমিশন গঠন করেছে, তার রিপোর্ট পাওয়ার সাথে সাথে তাদের পরবর্তী করণীয় হবে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। নির্বাচনে বাংলাদেশের ১৮ কোটি মানুষ যাদের রায় দেবে, তাদের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে এবং দেশ শান্তিপূর্ণভাবে চলবে। পাশাপাশি দেশের যেসব সমস্যার জট বেঁধে আছে, তা সমাধান করবে। একইসঙ্গে ছাত্র-জনতা এবং দেশের মানুষের যে দাবি তা পূরণ হতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, সাগর-রুনি হত্যার বিচার এখনো আমরা পাইনি। অবিলম্বে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এতদিন সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার বিলম্ব হওয়ার কারণ একটাই, আওয়ামী লীগ সরকার এখানে জড়িত ছিল। তখন প্রতিবেদন জমা হতে বিলম্ব হয়েছে। কিন্তু এখন এই বিচার বিলম্ব হওয়ার কথা নয়।
তিনি আরও বলেন, অনেক বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। গণতন্ত্র একবার এনেছেন জিয়াউর রহমান। আরেকবার এনেছে দেশনেত্রী খালেদা জিয়া। সর্বশেষ ছাত্রজনতার গণ-আন্দোলনের মধ্য দিয়ে আমরা পেয়েছি গণতন্ত্র। এই গণতন্ত্র যেভাবে অর্জিত হয়েছে, তা আমাদের ধরে রাখতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সাইফুদ্দিন মনিকে স্মরণ করে এই বিএনপি নেতা বলেন, সাইফুদ্দিন মনির স্বপ্ন তখনই পূরণ হবে, যখন জনগণের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। ঐক্যবদ্ধ চেষ্টায় আমরা দ্রুত গণতন্ত্র ফিরে পাব, দ্রুত ভোটাধিকার ফিরে পাব এবং দ্রুত জনগণের সরকার পাব। যেখানে এই দেশের সরকার পরিচালিত হবে জনগণের মাধ্যমে।
আলোচনা সভায় বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় আরও বক্তব্য দেন ডাকসুর সাবেক জিএস নাজিমুদ্দিন আলম, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদসহ অনেকে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই জোকোভিচের বিদায়
- ‘এশিয়ার নোবেল’জয়ী রুনা খান সংগ্রাম থেকে বিশ্বজয়ের গল্প
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ




