‘রাজনীতি ছিল রাজার নীতি, আর আওয়ামীলীগ বানিয়েছিল দুর্নীতির নীতি’

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। বুধবার দুপুরে পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজে। ছবি: নিজস্ব।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, 'রাজনীতি ছিল রাজার নীতি, আর আওয়ামীলীগ বানিয়েছিল সেটা দুর্নীতির নীতি। সেই জায়গা থেকে আমরা করতে চাই জনবান্ধব নীতি, জনমানুষের নীতি, মেধার নীতি এবং উন্নতির নীতি। সেটাই হোক রাজনীতির মূল নীতি।'
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পাবনায় দু'টি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় ছাত্রদলের শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের শিক্ষার্থীদের আয়োজনে পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজ ও সরকারি এডওয়ার্ড কলেজে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। তিনি বলেন, 'আমরা দেশটাকে নতুন করে গড়তে চাই। সেই লক্ষ্যে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদের প্রত্যাশার কথা জেনেছি। তাদের দাবিদাওয়াগুলো কলেজের অধ্যক্ষের কাছে তুলে ধরেছি। সাধারণ শিক্ষার্থীরা যাতে জানতে পারে তাদের ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে। সাধারণ মানুষ যেমন বাংলাদেশ চান, সেই বাংলাদেশ গড়ার রূপকার হলেন তারেক রহমান। আমরা তার ৩১ দফা সবার কাছে তুলে ধরছি। এই দফার মধ্যে সাধারণ মানুষের সব উত্তর রয়েছে।'
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ও মোকছেদুল মোমিন মিথুন, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ অনেকে।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুলাই
- শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ
- তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
- আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের সমতায়
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- জুলাইয়ে ৪০ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ঢাবিতে তারেক রহমানের ভর্তি দেখেছিলেন ওয়ালী উল্লাহ, জানালেন চার দশক আগের স্মৃতি
- ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ
- ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া’- চট্টগ্রামে মীর হেলালের মন্তব্য
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ






