‘জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে, প্র্যাক্টিক্যালি তারাই দেশ চালাচ্ছে’ — বিএনপি নেতা ফজলুর রহমান


প্রকাশিত: ০৭:৪০ ২৯ আগস্ট ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থগিতপ্রাপ্ত নেতা ফজলুর রহমান। তিনি অভিযোগ করেন, ড. ইউনূসের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতের সঙ্গে তার রাতের যোগাযোগ রয়েছে। তার দাবি, “প্র্যাক্টিক্যালি জামায়াতই এখন দেশ চালাচ্ছে।”
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা প্রেসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ফজলুর রহমান জানান, জামায়াত দেশের ব্যাংকিং খাত, ইসলামী ব্যাংক, শেয়ারবাজারসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ নিয়ন্ত্রণ করছে এবং তাদের ইশারায় প্রশাসনিক পরিবর্তন হচ্ছে।
এ সময় তিনি মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর গ্রেফতারকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, স্বাধীনতাবিরোধী শক্তিই দেশের নিয়ন্ত্রণ নিচ্ছে। তিনি দেশবাসীর উদ্দেশ্যে সতর্ক করে বলেন, “বাংলাদেশ এখন বকলমে পূর্ব পাকিস্তান হয়ে গেছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে একাত্ম হতে হবে।”
ফজলুর রহমান আরও জানান, বিএনপির উপদেষ্টা পদ সাময়িকভাবে স্থগিত হলেও তিনি নিজেকে এখনো বিএনপির অংশ বলেই মনে করেন।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুলাই
- শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ
- তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
- আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের সমতায়
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- জুলাইয়ে ৪০ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ঢাবিতে তারেক রহমানের ভর্তি দেখেছিলেন ওয়ালী উল্লাহ, জানালেন চার দশক আগের স্মৃতি
- ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ
- ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া’- চট্টগ্রামে মীর হেলালের মন্তব্য
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক





