খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের বিশেষ বৈঠক


প্রকাশিত: ০৩:১৩ ১ অক্টোবর ২০২৫
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানো হয়। এতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এই যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহলের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, জিয়াউর রহমানের শাসনামলে ফিলিস্তিন দূতাবাসের জন্য বিনামূল্যে জমি দেওয়া হয়েছিল। পরবর্তীতে খালেদা জিয়ার সরকার সেই জমিতে অনুদানের ভিত্তিতে ভবন নির্মাণ করে দেয়, যা ফিলিস্তিনি জনগণের প্রতি বিএনপি সরকার ও জিয়া পরিবারের ভালোবাসার প্রতীক।
এসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




