নতুন নেতৃত্বের জন্য জীবনবৃত্তান্ত নিচ্ছে ইবি ছাত্রদল; তরুণদের মধ্যেই নেতৃত্বের আস্থা


প্রকাশিত: ০১:৫১ ১৯ অক্টোবর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নেতৃত্বে আসছে বড় পরিবর্তন। দীর্ঘ চার বছর ধরে স্থবির থাকা তিন মাস মেয়াদী আহ্বায়ক কমিটির জায়গায় এবার তরুণ ও সক্রিয় কর্মীদের নিয়ে নতুন নেতৃত্ব গঠনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি। এরই অংশ হিসেবে পদপ্রত্যাশী কর্মীদের জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ শুরু করেছে কেন্দ্রীয় নেতারা।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি জহির রায়হান আহমেদ ক্যাম্পাসে এসে নতুন নেতৃত্বের জন্য কর্মীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন। এসময় তিনি জানান, যারা নিয়মিত শিক্ষার্থী, নির্যাতিত এবং শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্য, তারাই নতুন কমিটির অগ্রাধিকার তালিকায় থাকবেন।
দলীয় সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে চারটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন কৌশল নির্ধারণ করছে কেন্দ্রীয় নেতৃত্ব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে পুনর্গঠনের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে নতুন কমিটি ঘোষণার আশায় ডজনখানেক পদপ্রত্যাশী এখন ব্যস্ত হয়ে পড়েছেন নিজেদের প্রচারণায়। কেউ জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন সরাসরি কেন্দ্রীয় নেতাদের কাছে, আবার কেউ সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরছেন। দলের দুর্দিনে ভূমিকা রাখা, জুলাই অভ্যুত্থানে সক্রিয় থাকা এবং শিক্ষার্থীদের আস্থা অর্জনের বিষয়গুলোও কমিটি নির্ধারণে গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।
আলোচনায় থাকা সম্ভাব্য তরুণ নেতৃত্বের মধ্যে রয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ (ফিন্যান্স ২০১৮–১৯), নুর উদ্দিন (ফলিত রসায়ন ২০১৮–১৯), আবু সাইদ রনি (রাষ্ট্রবিজ্ঞান ২০১৭–১৮), রাকিব হাসান স্বাক্ষর (একাউন্টিং ২০১৮–১৯), তরিকুল ইসলাম সৌরভ (মার্কেটিং ২০১৮–১৯), রিফাত হোসাইন (ট্যুরিজম ২০১৯–২০), আলামিন হোসাইন (একাউন্টিং ২০১৯–২০), তৌহিদুল ইসলাম (একাউন্টিং ২০১৯–২০), আরিফুল ইসলাম জনি (সমাজকল্যাণ ২০১৯–২০), মেহেদী হাসান, রায়হান ইসলাম (ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি ২০১৮–১৯) ও সাইফুল্লাহ মামুন (আল হাদীস ২০১৯–২০)।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জহির রায়হান বলেন, “দেশের বিভিন্ন ইউনিটে নতুন কমিটি গঠনের কাজ চলছে। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটিও খুব শিগগিরই ঘোষণা করা হবে। এবারের কমিটিতে তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হবে। যারা নিয়মিত ছাত্র, ত্যাগী ও শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্য, তারাই নেতৃত্বে আসবেন।”
ইকসু গঠনতন্ত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা আশা করি নভেম্বরের মধ্যেই ইকসু গঠনতন্ত্র প্রণয়ন সম্পন্ন হবে। ইকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় নির্বাচনে কিছু অভিযোগ থাকলেও, আমরা চাই ইকসুতে যেন কোনো গোষ্ঠীগত প্রভাব না থাকে।”
প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ জুন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়। এতে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহেদ আহমেদ আহ্বায়ক এবং মাসুদ রুমী মিথুন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পান। তিন মাসের জন্য গঠিত হলেও কমিটির মেয়াদ পার হয়েছে প্রায় চার বছর। অধিকাংশ সদস্য বর্তমানে নিষ্ক্রিয়, বিবাহিত বা চাকরিজীবী হওয়ায় সংগঠনের কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।
এই প্রেক্ষাপটে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, ইবি ছাত্রদলের নতুন কমিটিতে সক্রিয় ও তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দিয়ে একটি কার্যকর ও প্রাণবন্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে, যা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে



