জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার জন্য গণভোট প্রয়োজন; শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল


প্রকাশিত: ০৩:১৬ ৩০ অক্টোবর ২০২৫
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই সনদ আমাদের সকলেরই প্রত্যাশা ছিল।
অনেকগুলো মিটিংয়ের মধ্য দিয়ে এটি তৈরি হয়েছে। যদিও এখানে কিছু প্রাপ্তি-অপ্রাপ্তি হিসাব-নিকাশ আছে। কিন্তু এরপরেও আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে, এটা বাংলাদেশের জন্য নতুন ইতিহাস, নতুন মাইলফলক। তো এই সনদ স্বাক্ষর হয়েছে। আমরা আশা করি এটাকে আইনি ভিত্তি দেয়ার জন্য অবশ্যই গণভোট আয়োজন করা দরকার।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শাখা ছাত্রশিবিরের আয়োজিত ২০২৪-২৫ বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আইনি ভিত্তি অর্ডিন্যান্সের মাধ্যমে করা হয়, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো একটি অর্ডিন্যান্স অন্য একটি দল এসে বিভিন্ন সময়ে সেটা আবার চেঞ্জ করে ফেলে। এজন্য গণভোট হলে এটা দিয়ে আইনি ভিত্তি পাবে বা সবার একটা গ্রহণযোগ্যতা পাবে, সেটা অর্ডিন্যান্সের মাধ্যমে অতটা পাবে না। এইজন্য আমরা গণভোটের পক্ষে। আর এটি অবশ্যই জাতীয় নির্বাচনের আগেই হওয়া যুক্তিযুক্ত যা বাংলাদেশের সাধারণ মানুষ তাই প্রত্যাশা করছে।
ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব রাখার বিষয়ে জাহিদুল ইসলাম বলেন,
প্রথমত, আমরা ছাত্র অঙ্গনে কাজ করি,
ছাত্র সংসদ নির্বাচনে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলে এবং হিস্টোরিক্যালি বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলি ইভেন্ট হয়েছে, বড় বড় হিস্টোরিক্যাল ঘটনা ঘটেছে, সবগুলোতে আপনি দেখবেন যে ক্যাম্পাস এবং ছাত্রদের একটা ভূমিকা ছিল। সে জায়গা থেকে আমাদের কাছে একটা চিত্র স্পষ্ট, তা হলো মানুষের চিন্তার একটা পরিবর্তন হয়েছে। জুলাই এবং আগস্ট শুধু নিছক একটা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা বা আন্দোলন ছিল না। এটা টোটাল জেনারেশনের চিন্তার একটি জাগরণ হয়েছে এবং এই জাগরণটা হচ্ছে বিগত ফ্যাসিস্ট আমলের যে ফ্যাসিবাদী আচরণ, এটা মানুষ এখন আর দেখতে চায় না।
তিনি বলেন, এখন মানুষ গঠনমূলক কাজ চায়। আগের মতো কাঁদা ছোড়াছুড়ি, নোংরামি অথবা রাজনৈতিক কালচারের মধ্যে যে নেগেটিভিটিগুলো রয়েছে, এগুলো শিক্ষার্থীরা এখন আর দেখতে চায় না। তো আমি মনে করি ঠিক একই বিষয়টি জাতীয় রাজনীতির ক্ষেত্রেও ঘটছে। সাধারণ মানুষ আর আগের কালচারের রাজনীতিকে পছন্দ করছে না। যারা রাজনীতির নয়া স্বরূপ অথবা সত্যিকারের অর্থে মানুষের কল্যাণের জন্য গঠনমূলক এজেন্ডা নিয়ে হাজির হবে, তারাই জাতীয় রাজনীতিতে গুরুত্ব পাবে।
এর আগে সকাল সাড়ে ৯ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ২০২২৪-২৫ বর্ষের দুই সহস্রাধিক শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে শাখা ছাত্রশিবির। এসময় নবীনদের ফুল, আল-কুরআন এবং ছেলেদের টি-শার্ট ও মেয়েদের হিজাবসহ উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।
অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সংগঠনটির সাবেক সভাপতি ও সহযোগী অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি অধ্যাপক ড. আব্দুল হান্নান, দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যধ্যাপক ড. আব্দুল করিম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক সম্পাদক এইচ এম আবু মুসা, ব্যবসায়িক শিক্ষা সম্পাদক গোলাম কিবরিয়া। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সংগঠনের নেতাকর্মীসহ দুই সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’



