খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইবি ছাত্রদলের দোয়া মাহফিল


প্রকাশিত: ০৭:২৯ ২৭ নভেম্বর ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার (২৬ নভেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এটি অনুষ্ঠিত হয়।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, বাংলাদেশের কল্যাণের জন্য বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন। হায়াত-মউত আল্লাহ'র হাতে, তবে জাতির প্রতি দায়িত্ববোধ থেকেই আমরা চাইবো তিনি যেন সুস্থ হয়ে আবারও দেশের জন্য কাজ করতে পারেন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। যে নির্যাতনের মধ্য দিয়ে তিনি ১৬ বছর অতিবাহিত করেছেন, তা আমরা সবাই জানি। তিনি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের পরীক্ষিত নেত্রী এবং আজও সাধারণ মানুষের মুক্তির প্রতীক।
তিনি আরও বলেন, আজ সারাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলসহ অসংখ্য মানুষ তার জন্য দোয়া করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও সেই আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছি। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা যেন ব্যক্তিগতভাবেও তার সুস্থতার জন্য দোয়া করেন। বিশেষ করে শুক্রবার আসরের পর সবাই যেন এই দোয়া অব্যাহত রাখেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে



