নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশিত: ১২:৫৮ ১০ ডিসেম্বর ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল-২ আসনের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ডিসেম্বর) বিকালে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার মুক্ত মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের এর আমির পীর সাহেব চরমোনাই মনোনীত হাত পাখার নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম এর নির্বাচনী গণ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। প্রধান আলোচক ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অন্যতম প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ খায়রুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আলহাজ্ব জান্নাতুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নড়াইল জেলা সেক্রেটারী ডা. এস এম নাসির উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল-২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম।
জেলা- উপজেলা- পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিপুল সংখ্যক নেতা কর্মি এ সময় উপস্থিত ছিলেন। ।
প্রধান অতিথি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, বিগত দিনে গুম, খুন, হামলা মিথ্যা মামলার স্বীকার হয়েছে জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিলো। এজন্য ভালো নীতি প্রতিষ্ঠা করতে পারি নাই, ভালো নেতা সংসদে পাঠাতে পারি নাই। ভালো নীতি হলো ইসলাম যেটা পরিবর্তন যোগ্য নহে। নিষিদ্ধ পবিত্র পরিচ্ছন্ন এক মানব জীবনের নীতিমালা সেটার নাম ইসলাম।
গণ সমাবেশ শেষে একটি নির্বাচনী গণ মিছিল সমাবেশ স্থল থেকে বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে



