তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ইবি ছাত্রদলের স্বাগত মিছিল


প্রকাশিত: ০২:৪৭ ২২ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছাত্রদলের টেন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিলে নেতা-কর্মীদেরকে 'মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে'; '২৫ তারিখ সারাদিন, ছাত্রদলের খুশির দিন'; '২৫ তারিখ সারাদিন, বাংলাদেশের খুশির দিন'; 'জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ'; 'তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে'; 'তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে'; 'তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম'সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
মিছিলটি নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপিপন্থি শিক্ষক সংগঠন ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী।
সমাবেশে আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “বাংলাদেশের নির্বাচন ইনশাল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারিতেই হবে। কোনো ষড়যন্ত্রই এই নির্বাচন নস্যাৎ করতে পারবে না। দিল্লি বসে বা পিণ্ডি বসে কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে সফল হবে না। নির্বাচনের তফশিল ঘোষণার পর কিছু মানুষের মুখ কালো হয়ে গেছে। যারা এসব ষড়যন্ত্রে লিপ্ত, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। মুখ কালো করে তালবাহানা করে কোনো লাভ হবে না।"
তিনি আরও বলেন, "আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় সমবেত হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেবেন। আমরা গত ১৭ বছর ধরে অন্যায়, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। আমাদের পাঁচ হাজারের বেশি নেতা-কর্মী খুন-গুমের শিকার, দেড় লক্ষ মামলা, ৬০ লক্ষ আসামি করা হয়েছে। তবুও আমরা রাজপথে থেকেছি। তারেক রহমান লন্ডন থেকে আমাদের নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি আমাদের সাংগঠনিক অভিভাবক।"
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে



