ঢাকা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হকের মনোনয়ন বাতিল


প্রকাশিত: ০৭:৫২ ৩ জানুয়ারী ২০২৬
ঢাকা–২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সভাপতি কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান। একই সঙ্গে এই আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমানসহ আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন যাচাই–বাছাই সভায় রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনে কর্নেল (অব.) আবদুল হককে ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তালিকায় তিনি ঋণখেলাপি হিসেবে তালিকাভুক্ত থাকায় তার মনোনয়ন গ্রহণের আইনগত সুযোগ নেই। এ বিষয়ে তিনি বলেন, এসব জটিলতা থাকলে আগেই সিআইবি থেকে হালনাগাদ তথ্য সংগ্রহ করা প্রয়োজন ছিল। বর্তমান অবস্থায় মনোনয়ন বাতিল ছাড়া বিকল্প নেই, তবে আপিল করার সুযোগ থাকছে।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, আবদুল হক তার মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্নের কপি জমা দেননি। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রস্তাবকারী ও সমর্থনকারীদের প্রয়োজনীয় তথ্যও দাখিল করা হয়নি। এসব ঘাটতির কারণেও মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
মনোনয়ন বাতিলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কর্নেল (অব.) আবদুল হক বলেন, ২০১২ ও ২০১৩ সালে তিনি একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই প্রতিষ্ঠানে নানা অসংগতি থাকায় পরবর্তীতে তিনি পদত্যাগ করেন এবং সেই পদত্যাগপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে। বর্তমানে তিনি ওই প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবেই জড়িত নন বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, এটি একটি পারিবারিক প্রতিষ্ঠান হওয়ায় তার নাম ব্যবহার করে কেউ ঋণ নিতে পারে, তবে এর সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে সম্পৃক্ত নন। এসব বিষয় আপিলের মাধ্যমে উপস্থাপন করবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ঢাকা–২ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন। এই আসনে মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন বিএনপির দলীয় প্রার্থী ও প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জামায়াতে ইসলামী মনোনীত কর্নেল (অব.) আবদুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। যাচাই–বাছাই শেষে কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়ন বাতিল হলেও অন্য দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন যাচাই–বাছাইয়ের এ সিদ্ধান্তের ফলে ঢাকা–২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। এখন আপিল প্রক্রিয়ার ফলাফলের দিকেই নজর রাজনৈতিক মহলের।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুলাই
- শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ
- তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
- আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের সমতায়
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- জুলাইয়ে ৪০ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ঢাবিতে তারেক রহমানের ভর্তি দেখেছিলেন ওয়ালী উল্লাহ, জানালেন চার দশক আগের স্মৃতি
- ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ
- ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া’- চট্টগ্রামে মীর হেলালের মন্তব্য
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক





