নড়াইল-১ আসনে মনোনয়ন নাটকের অবসান: বি. এম. নাগিব হোসেন ও মিল্টন মোল্যার প্রার্থিতা বৈধ


প্রকাশিত: ০৭:৫৫ ৪ জানুয়ারী ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নড়াইল-১ আসনে স্থগিত হওয়া দুই প্রার্থীর মনোনয়নপত্র শেষ পর্যন্ত বৈধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী বি. এম. নাগিব হোসেন এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্যাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
নড়াইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম প্রথমে এই দুই প্রার্থীর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেন। পরে একই দিন বিকেলে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য উপস্থাপন করলে সবকিছু সন্তোষজনক হওয়ায় তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
এর ফলে নড়াইল-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ জনে। সর্বশেষ তালিকা অনুযায়ী বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার, বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী মো. আবদুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্যা এবং স্বতন্ত্র প্রার্থী বি. এম. নাগিব হোসেন।
মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে নড়াইল-১ আসনে নির্বাচনী মাঠে প্রতিযোগিতা আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। আগামী দিনে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা পূর্ণাঙ্গভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- সবজির দামে ‘সেঞ্চুরি’, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- সম্ভাবনায় ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল দ্বৈরথ




