নিয়মিত ছাত্র নন ইবি ছাত্রশিবিরের নতুন কমিটির নেতারা


প্রকাশিত: ০২:০৯ ১৩ জানুয়ারী ২০২৬
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউসুফ আলী, সেক্রেটারি হিসেবে রাশেদুল ইসলাম রাফি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জাকারিয়া হোসাইন মনোনীত হয়েছেন। তবে গঠিত কমিটির নেতাদের নিয়মিত ছাত্রত্ব নেই বলে জানা গেছে।
গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এক সদস্য সমাবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সমাবেশের প্রধান অতিথি নূরুল ইসলাম সাদ্দাম।
জানা যায়, নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি আল ফিকহ অ্যান্ড ল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী এবং সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী।
তবে তিনজনেরই বর্তমানে নিয়মিত ছাত্রত্ব নেই।
এ বিষয়ে শাখার সদ্য সাবেক সভাপতি মাহমুদুল হাসান বলেন, তাদের তিনজনের মধ্যে দুজনের ছাত্রত্ব রয়েছে। নতুন সভাপতি ও সেক্রেটারি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আইআইইআর-এর লাইব্রেরি সায়েন্স বিভাগের শিক্ষার্থী। তবে সাংগঠনিক সম্পাদক বর্তমানে নিয়মিত ছাত্র নন। তিনি এম ফিলে ভর্তিচ্ছু শিক্ষার্থী। সার্কুলার হলে ভর্তি হয়ে তিনিও আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে



