হলে উন্নত খাবার, রমজানে ইফতার ও নিরাপত্তা জোরদারে ইবি ছাত্রদলের স্বারকলিপি


প্রকাশিত: ১০:২১ ২৩ ফেব্রুয়ারী ২০২৬
মানসম্মত খাবার, পরিচ্ছন্নতা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ চার দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে স্বারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর শহীদ জিয়াউর রহমান, সাদ্দাম হোসেন ও শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট বরাবর পৃথকভাবে এ স্বারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপিতে আবাসিক হলগুলোতে দীর্ঘদিন ধরে চলমান নানা সমস্যার কথা তুলে ধরে সেগুলোর দ্রুত ও কার্যকর সমাধান দাবি করা হয়। প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— ডাইনিংয়ে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা, ওয়াশরুম ও টয়লেটের নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা, আবাসিক শিক্ষার্থীদের জন্য রমজান মাসে ইফতার আয়োজন এবং রমজান ও বিশ্ববিদ্যালয়ের ছুটিকালীন সময়ে হলের নিরাপত্তা জোরদার করা।
এ সময় শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন ও স্বাক্ষরের নেতৃত্বে উপস্থিত ছিলেন তৌহিদুর রহমান, আসাদ তৌফিক, সাদ ওসমান, এনামুল হক ইমন, হাফিজুর রহমান, আবু তাহের, শাহরিয়ার, শুভ, নিলয়, রিদ্য, জামাল, লুত, ইমামসহ বিভিন্ন আবাসিক শিক্ষার্থী।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের প্রাচীনতম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি ইসলামী বিশ্ববিদ্যালয়, যা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত। তাঁর নামানুসারে প্রতিষ্ঠিত শহীদ জিয়াউর রহমান হল দীর্ঘ ১৭ বছর ধরে বিভিন্ন দিক থেকে বঞ্চনার শিকার বলে দাবি করেন শিক্ষার্থীরা। তাদের মতে, দীর্ঘদিন ধরে হল-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সমস্যাগুলো বিদ্যমান থাকলেও কার্যকর সমাধান হয়নি; বিশেষ করে রমজান মাস ও ক্যাম্পাস ছুটির সময়ে এসব সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। একই ধরনের সমস্যার কথা সাদ্দাম হোসেন ও শাহ আজিজুর রহমান হলের শিক্ষার্থীরাও তুলে ধরেন।
আবাসিক শিক্ষার্থীরা জানান, নিম্নমানের খাবার, অপরিষ্কার পরিবেশনা, রান্নাঘর ও ওয়াশরুমের অস্বাস্থ্যকর পরিবেশ এবং অধিকাংশ শিক্ষার্থী হল ত্যাগের সময় নিরাপত্তা ঘাটতি তাদের জন্য বড় উদ্বেগের কারণ।
সংগঠনের নেতাকর্মীরা বলেন, উপস্থাপিত দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে আবাসিক হলগুলোর পরিবেশ আরও স্বাস্থ্যকর, নিরাপদ ও শিক্ষাবান্ধব হয়ে উঠবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- নভেম্বরেই ফিনালিসিমায় মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন
- আগামী বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশ-জনতা সংঘর্ষ, ইন্টারনেট স্থগিত ও মেট্রো পরিষেবা বন্ধ
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- চট্টগ্রাম বন্দরের কাস্টম অকশন শেডে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস




