‘বাজারের সিন্ডিকেট ভেঙে দেওয়ার এখনই উপযুক্ত সময়’


প্রকাশিত: ০৬:৩৩ ১৮ আগস্ট ২০২৪
স্বৈরাচারী সরকারের পতনের পর দ্রব্যমূল্য সহনীয় রাখতে বিভিন্ন বাজার মনিটরিং শুরু হলেও চালসহ নিত্যপণ্যের দাম এখনো নিয়ন্ত্রণহীন রয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
রোববার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এ কথা বলেন।
তারা বলেন, চালের বাজারে অস্থিরতা চলছে এখনো। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধির জন্য একে অপরকে দোষারোপ করলেও পর্দার অন্তরালে এখনো বাজার সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তাই অন্তর্বর্তী সরকারের উচিত হবে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
তারা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিজয়ে দেশকে ভবিষ্যতে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করতে বিশেষ করে বাজারের সিন্ডিকেট ভেঙে নতুন করে বাজার ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর এখনই উপযুক্ত সময়।’
নেতৃদ্বয় বলেন, বাজার সিন্ডিকেট ভাঙার জন্য সরকারকে দ্রুততম কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নতুন করে যেন কেউ চাঁদাবাজিসহ হিডেন চার্জ নিতে না পারে, সেই ব্যাপারে সরকারসহ সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের সংশ্লিষ্ট সবাইকে মনে রাখতে হবে বিগত সময় সাধারণ মানুষ এক প্রকার জিম্মি হয়ে ছিল। বাজারের শক্তিশালী সিন্ডিকেটের কাছে সাধারণ মানুষ দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছিল। ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় এসেছে তাতে ভবিষ্যতের নতুন বাংলাদেশ বিনির্মাণে বাজার ব্যবস্থাপনাকে নতুন করে সাজাতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য যেন মানুষের ক্রয় ক্ষমতায় থাকে সেদিকে নজর রাখতে হবে।
তারা বলেন, বিগত সরকারের সময়ে লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ একবারেই নিঃস্ব হয়ে গিয়েছে। সাধারণ মানুষ যে টাকা আয় করতো তা দিয়ে কোনো রকমে মাসটা কেটে যাচ্ছিল। সঞ্চয় করার কোনো সুযোগই ছিল না। পলাতক সাবেক প্রধানমন্ত্রী এসব দেখেও না দেখার ভান করে থাকতেন। তার কান পর্যন্ত গরিবের আর্তনাদ পৌঁছায়নি। যারা সরকারে বসেছেন তাদের উচিত প্রথমেই বাজার ব্যবস্থাপনাকে সুষ্ঠুভাবে ঢেলে সাজানো। যেন অবৈধ ব্যবসায়ীরা কাউকে জিম্মি করতে না পারে। যে যেভাবে খুশি পণ্যের দাম হাকাতে না পারে।
নেতৃদ্বয় বলেন, বাজার নিয়ন্ত্রণে একটি শক্তিশালী বাজার মনিটরিং সেল গঠন করতে হবে। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ যেন নির্বিঘ্নে হয় সেই ব্যবস্থাও নিতে হবে। পুরো সিস্টেমে কোথায় কি সমস্যা রয়েছে সেগুলো খুঁজে সেই মোতাবেক ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষ সব সময়ই আতঙ্কে থাকে। কখন কোন পণ্যের মূল্য নিয়ন্ত্রিত হয়ে পড়ে। বড় প্রতিষ্ঠানগুলো তাদের খেয়াল খুশি মতো হুটহাট পণ্যের দাম বাড়িয়ে দেয়। ফলে ক্রেতাদের সঙ্গে খুচরা ব্যবসায়ীদের সম্পর্ক নষ্ট হওয়ার উপক্রম হয়।
নেতৃদ্বয় আরও বলেন, গত কয়েক দিনে দেশে পণ্যমূল্য বেশ কিছুটা হ্রাস পেয়েছে। মূলত পুলিশ ও সরকারদলীয় নেতা-কর্মীদের চাঁদাবাজি বন্ধ থাকায় পণ্যের মূল্য কমেছে। দেশে পণ্যমূল্য যে কেবল চাহিদানির্ভর নয়, এ ঘটনা থেকে বিষয়টি আবারও প্রমাণিত হচ্ছে। সরকার পরিবর্তন ও সময়ের সুযোগ নিয়ে কোনো অশুভ শক্তি যাতে বাজার-রাস্তাঘাটের দখল নেওয়ার মাধ্যমে আন্দোলনকারী ছাত্র-জনতার বিজয়কে ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- কৃষক থেকে খুচরা বাজারে আসতেই ১০ নিত্যপণ্যের দাম দ্বিগুণ: সিপিডির গবেষণা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’, এক কোডেই সব ডিজিটাল পেমেন্ট
- বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ে মার্কিন কর্মকর্তার মন্তব্যে নতুন বিতর্ক
- কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ




