প্রায় ৪ হাজার কোটি টাকায় চুক্তি নবায়ন হালান্দের!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:৩৮ ১৮ জানুয়ারী ২০২৫
সময়টা মোটেই ভালো যাচ্ছে না ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির। একের পর এক ব্যর্থতায় সমর্থক থেকে দলের কোচ, সবাই অতিষ্ট। তবে এর মধ্যে সিটিজেনরা পেলো এক সুসংবাদ। প্রায় দশ বছরের দীর্ঘমেয়াদী চুক্তি নবায়ন করলেন আর্লিং ব্রুট হালান্দ। প্রায় ৪ হাজার কোটি টাকায় ২০৩৪ পর্যন্ত সিটিতেই থাকবেন নরওয়ের এই ফরোয়ার্ড।
শুক্রবার নতুন এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে হালান্দের আগের সব রিলিজ ক্লজ বাতিল করা হয়েছে। ম্যান সিটি নিজস্ব ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০৩৪ -এর গ্রীষ্ম পর্যন্ত চুক্তিটা বাড়িয়ে নিলেন হালান্দ। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ এর তথ্য অনুযায়ী, নতুন এই চুক্তিতে হালান্দের পকেটে ঢুকবে ২৬ কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮৫৯ কোটি টাকার সমান। আগের চুক্তি অনুযায়ী, হালান্দ ২০২৭-এর গ্রীষ্ম পর্যন্ত সিটিজেনদের হয়ে খেলার কথা ছিলো।
২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড এতদিন প্রতি সপ্তাহে পেতেন প্রায় ৪ লাখ পাউন্ড, এবং কিছু বড় বোনাসের কারণে তা প্রায় সাড়ে ৮ লাখ পাউন্ড হয়ে দাঁড়াতো। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো, নতুন দলবদলের মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ঘরে যাবেন হালান্দ। তবে সিটির ক্লাব কর্তৃপক্ষ তার নতুন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে যে, তারা ভবিষ্যতে হালান্দকে নিজেদের সঙ্গেই রাখতে চায়।
চুক্তি নবায়ন প্রসঙ্গে হালান্দ বলেন, ‘নতুন চুক্তি স্বাক্ষরে আমি আনন্দিত। দুর্দান্ত এই ক্লাবে আরও বেশি সময় কাটাতে পারবো ভেবে ভালো লাগছে। ম্যান সিটি একটি বিশেষ ক্লাব, অসাধারণ সব সমর্থক ও অসাধারণ মানুষে পরিপূর্ণ। এখানে এমন এক পরিবেশের দেখা মেলে যা সবার মধ্য থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে।’
এ প্রসঙ্গে সিটির বর্তমান ডিরেক্টর জিকি বেগরিসটেন বলেন, ‘প্রত্যেকেই আর্লিংয়ের নতুন চুক্তি স্বাক্ষরে আনন্দিত। নতুন চুক্তির অর্থ হচ্ছে খেলোয়াড় হিসাবে তার প্রতি আমাদের প্রতিশ্রুতি এবং ক্লাবের প্রতি তার ভালোবাসার প্রমাণ। তার এখানে অবিশ্বাস্য প্রভাব রয়েছে। গোল ও রেকর্ড তার পক্ষেই কথা বলে।’
২০২২-এর গ্রীষ্মে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ৫১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যান সিটিতে যোগ দেন হালান্দ। এখন পর্যন্ত সিটিজেনদের হয়ে ১২৬ ম্যাচে ১১১ গোল ও ১৫ অ্যাসিস্ট করেছেন। ২০২২-২৩ মৌসুমে তার হাত ধরেই ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ট্রেবল জেতে জায়ান্টরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




