মেসির গোল উদযাপনে উত্তপ্ত লাস ভেগাস!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:০৯ ১৯ জানুয়ারী ২০২৫
বছরের প্রথম ম্যাচেই হারের আশঙ্কা থেকে রক্ষা পেয়েছে মেজর লীগ সকারের দল ইন্টার মায়ামি। রোববার লাস ভেগাসে মেক্সিকান ক্লাব আমেরিকার বিপক্ষে প্রি-সিজনের এই ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ ব্যবধানে ড্র হয়। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয়লাভ করে মায়ামি।
ম্যাচের ৩১তম মিনিটে হেনরি মার্টিনের গোলে এগিয়ে যায় আমেরিকা। কিন্তু তিন মিনিটের মধ্যেই গোল শোধ করেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে। এরপর ঘটে এক উত্তপ্ত পরিস্থিতি।
বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে মেসির ঐতিহাসিক গোলের পর, তার বিরুদ্ধে তখনকার প্রতিপক্ষ দেশের ভক্তদের ক্ষোভ এখনও মুছে যায়নি। ওই ম্যাচের মতো, মেসির গোলের পর আকাশে দুই হাত তুলে তার প্রয়াত দাদীকে স্মরণ করার বদলে, এইদিন এক নতুন উদযাপনে মত্ত হন তিনি। গোলের পর সাইডলাইনে পৌঁছান মেসি, প্রথমে পেছনে ঘুরে নিজের নাম দেখিয়ে, এরপর তিনটি আঙুলের পর একটি শূন্য দেখান। যদিও এর সঠিক কারণ এখনও অজানা, তবে ধারণা করা হচ্ছে যে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সংখ্যা প্রকাশ করেছেন তিনি এবং শূন্য দিয়ে মেক্সিকোর ০-২ পরাজয়ের প্রতীক দিয়েছেন।
এই উদযাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। তবে মেসির ম্যাচটি শেষ হয় ৬৬ মিনিটে, যখন মায়ামি তখন ১-২ গোলে পিছিয়ে ছিল। পরে যোগ করা সময়ে তমাস আভিলেসের গোলটি ম্যাচটি ২-২ সমতায় নিয়ে আসে এবং টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় লাভ করে মায়ামি।
আগামী মাসে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ দিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু করবে হাভিয়ের মাশচেরানোর দল। এর আগে আরও চারটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে তারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




