চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া দলে নেই মিচেল স্টার্ক!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১১:৫০ ১২ ফেব্রুয়ারী ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়ার জন্য বিপদের যেন শেষ নেই। গত কয়েক সপ্তাহে দলের কয়েকজন তারকা খেলোয়াড় ইনজুরির কারণে বাইরে চলে গেছেন। এর মধ্যে জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্সের অনুপস্থিতি আগেই নিশ্চিত হয়েছে। এবার এক দুঃখজনক খবর আসে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক।
স্টার্ক, যিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেস বোলার হিসেবে পরিচিত, ব্যক্তিগত কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে অব্যাহতি দিয়েছেন। এর ফলে অস্ট্রেলিয়ার বিখ্যাত পেসত্রয়ী স্টার্ক, কামিন্স এবং হ্যাজেলউড এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন না।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি মিচেল স্টার্কের সিদ্ধান্ত সম্পর্কে বলেন, “আমরা মিচের সিদ্ধান্ত বুঝতে পেরেছি এবং সেটাকে সম্মান জানাই। মিচ তার আন্তর্জাতিক ক্রিকেট এবং অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করার ব্যাপারে গভীর শ্রদ্ধাশীল।”
এরপর, অস্ট্রেলিয়ার স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হয় ক্রিকেট অস্ট্রেলিয়া। কামিন্সের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন স্টিভেন স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে মোট পাঁচ পরিবর্তন করা হয়েছে। নতুন করে ডাক পেয়েছেন শন অ্যাবট, বেন ডারউইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসং এবং তানভীর সঙ্ঘ।
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটি ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। পরবর্তী দুই ম্যাচ হবে যথাক্রমে ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা এবং ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে।
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড:
স্টিভেন স্মিথ (অধিনায়ক)
অ্যালেক্স ক্যারিগ্লেন, ম্যাক্সওয়েল ম্যাট, শর্ট শন অ্যাবট,বেন ডারউইস,জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক,স্পেন্সার জনসন,তানভীর সঙ্ঘ,অ্যাডাম জাম্পা,নাথান এলিস,অ্যারন হার্ডি,ট্রাভিস হেড,জশ ইংলিস,মারনাস লাবুশেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




