চিটাগাং কিংসের বিরুদ্ধে ইয়েশা অভিযোগ!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৩:২২ ১২ ফেব্রুয়ারী ২০২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের মাঝে একের পর এক বিতর্ক জন্ম দিয়েছে এবং এখনও এর প্রভাব রয়ে গেছে। এ বার চিটাগাং কিংসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ইয়েশা সাগর, যিনি এই লিগে ছিলেন দলের হোস্ট ও কানাডিয়ান মডেল। সম্প্রতি ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়ে দেন যে, চিটাগাং কিংসের কাছ থেকে তাঁর পারিশ্রমিক এখনও পরিশোধিত হয়নি এবং তার ভিসার মেয়াদ বাড়ানো হয়নি, যার ফলে তাকে দেশে ফিরে আসতে হয়।
ইয়েশা সাগর জানান, "চিটাগাং কিংসের কাছ থেকে পারিশ্রমিক পেতে দেরি হয়েছিল এবং এখনো পুরো অর্থ পরিশোধ করা হয়নি। এছাড়াও, আমাকে একটি বিজ্ঞাপনে অংশ নিতে বলা হয়েছিল, যা আমার চুক্তির অংশ ছিল না।" তিনি আরও দাবি করেন, "১৯ জানুয়ারি আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তবে বারবার আশ্বাস দেওয়ার পরেও সেটি বাড়ানো হয়নি। আমাকে দুই সপ্তাহ ধরে পাসপোর্ট আটকে রাখা হয়েছিল, এবং শেষপর্যন্ত ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত দেওয়া হয়।"
এই ঘটনার পর ইয়েশা সাগর চিটাগাং কিংসের বিরুদ্ধে আইনি নোটিশও পান, যা তার জন্য অত্যন্ত বিব্রতকর ছিল এবং চুক্তির বিরোধী ছিল বলে তিনি মন্তব্য করেছেন। এসব ঘটনার পর, তিনি বাংলাদেশে নিরাপদবোধ না করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। তবে তিনি আবারও বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন এবং সেখানে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতা জানান।
এদিকে, চিটাগাং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী গণমাধ্যমকে বলেন, "আমার সঙ্গে কমিটমেন্ট ছিল শেষ উইকে বাকি পেমেন্টগুলো দেব। সেখানে পেমেন্টের কোনো সমস্যা ছিল না। তিনি কাজ করে সেগুলো রিজেক্ট করেন এবং অতিরিক্ত টাকা দাবি করেন।"
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




