কামরানের বিস্ফোরক মন্তব্য: বাংলাদেশকে দেখে পাকিস্তানের শেখা দরকার!


প্রকাশিত: ০৪:৪৬ ২১ সেপ্টেম্বর ২০২৫
সুপার ফোরে ঢুকে উত্তেজনা ছড়িয়েছে এশিয়া কাপে। শনিবার বাংলাদেশের তীক্ষ্ণ ক্রিকেট দক্ষতায় শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ১৬৮ রানের লক্ষ্য হাসিল করেছে মাত্র ১ বল বাকি রেখে। এই অসাধারণ জয়ের পর পাকিস্তানের সাবেক তারকা কামরান আকমল দেশটিকে বাংলাদেশের কাছ থেকে শেখার পরামর্শ দিয়েছেন।
কামরান আকমল তার ইউটিউব চ্যানেলে বলেন,
“শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিপক্ষে ১৬৯ রান তাড়া করা সহজ নয়। এটি বাংলাদেশ দলের জন্য একটি চমৎকার অর্জন। পুরো দল, অধিনায়ক ও ম্যানেজমেন্টকে তাদের দুর্দান্ত গেম প্ল্যান এবং চমৎকার ক্রিকেটের জন্য অভিনন্দন।”
ম্যাচে বল হাতে মোস্তাফিজুর রহমান ৩ উইকেট এবং মেহেদী হাসান ২ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে ফিফটি করেছেন ওপেনার সাইফ হাসান (৬১) ও মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় (৫৮)। লিটন দাস, শামীম হোসেন ও জাকের আলীর ছোট ইনিংসও ম্যাচ জয়ের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কামরান আরও বলেন,
“সাইফ অসাধারণ ব্যাটিং করেছে, আগ্রাসী ও ইতিবাচক ক্রিকেট খেলেছে। তাওহিদ হৃদয়কে পেয়ে বাংলাদেশ পেল শক্তিশালী মিডল অর্ডার ব্যাটসম্যান। ব্যাটিং দেখে মজা পেয়েছি, মনে হয়নি কোনো চাপ ছিল।”
ভারতের সঙ্গে প্রথম রাউন্ডে পাকিস্তান হেরেছে মাত্র ১২৭ রানে। এই পরিস্থিতিতে কামরান আকমল পাকিস্তানকে বাংলাদেশের খেলার ধরন থেকে শেখার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন,
“বাংলাদেশ শুধু কন্ডিশনের ওপর নির্ভর করে জিতেনি; বরং গেম অ্যাওয়ারনেস এবং ভালো পরিকল্পনা দিয়ে জিতেছে। পাকিস্তানকেও এখন ভাবতে হবে।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশ একটি শক্তিশালী প্লেয়িং একাদশ তৈরি করেছে। মেহেদী হাসানকে খেলিয়ে বোলিং ইউনিট শক্তিশালী করেছে। পাকিস্তানকেও ভারসাম্যপূর্ণ ব্যাটিং ও বোলিং পরিকল্পনা করতে হবে। মাত্র তিনজন বোলার দিয়ে খেলা সম্ভব নয়।”
টস জিতলে পাকিস্তানকে প্রথমে বোলিং করার পরামর্শ দিয়েছেন কামরান। তিনি বলেন,
“অভিষেক শর্মাকে প্রথম ওভারে আউট করতে হবে, নইলে বড় সেঞ্চুরি দেখা দিতে পারে। শিশিরের কারণে রান তাড়া কঠিন হতে পারে। তাই পাকিস্তানকে টসে জিতে প্রথমে বোলিং করা উচিত।”
এশিয়া কাপ সুপার ফোরে ভারত–পাকিস্তান ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




