ইতিহাস গড়ে বিসিবিতে ফারুক


প্রকাশিত: ০১:৪৮ ২১ আগস্ট ২০২৪
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ। তিনি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক। সাবেক অধিনায়কদের মধ্যে তিনিই প্রথম ক্রিকেট বোর্ডের সভাপতি পদে অধিষ্ঠিত হলেন।
স্বাধীনতা পরবর্তী সময় থেকেই জন্ম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী ছিলেন অধ্যাপক ইউসুফ আলী। তিনি একাধারে মন্ত্রী ও সকল ফেডারেশনের সভাপতি ছিলেন। ইউসুফ আলীর পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দশের অধিক সভাপতি পেয়েছে। এদের কেউ মন্ত্রী, কেউ এমপি অথবা সামরিক ব্যক্তিত্ব ছিলেন।
১৯৯৮ সাল থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নির্বাচন ব্যবস্থা শুরু হয়। নির্বাচন হলেও ক্রিকেট বোর্ডের সভাপতি পদ সরকার মনোনীতই ছিল। কোনো এমপি বা সরকার মনোনীত কেউই এই পদে বসেছেন। ২০১৩ সাল থেকে সভাপতি পদ নির্বাচিত। টানা তিন মেয়াদে নির্বাচিত হয়েছিলেন নাজমুল হাসান পাপন। দুই মেয়াদ পুর্নাঙ্গ পার করলেও তৃতীয় মেয়াদ পুরোপুরি শেষ করতে পারেননি। পাপন পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হলেন ফারুক আহমেদ।
জাতীয় দলের সাবেক অধিনায়করা বর্তমান বোর্ডেই রয়েছে। টেস্ট অভিষেকের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, আকরাম খান ও খালেদ মাহমুদ সুজন পরিচালক হিসেবে কাজ করছেন গত তিন মেয়াদ থেকেই। বাংলাদেশ ওয়ানডে দলের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু ২০০৭ সালে অন্তরতীকালীন বোর্ডের পরিচালক ছিলেন।
অন্য সাবেক অধিনায়কদের মধ্যে হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদীন নান্নু, শাহরিয়ার নাফিস তারা ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করলেও পরিচালক হননি। সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন না কখনো। তিনি প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন ক্রিকেট বোর্ডে। এক সময়ে বোর্ডের চাকুরে এক দশক পর বোর্ডে ফিরলেন বোর্ড প্রধান হয়ে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- হাওরের সন্তান থেকে সংসদে: মো. ফজলুর রহমানের জীবন, রাজনীতি ও বিতর্ক
- ময়মনসিংহে ২৫ দিনের মাথায় ধর্ষণ মামলার তিনজনের মৃত্যুদণ্ড
- ২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ আসলাম, মঞ্চে মেঘদল ও লেভেল ফাইভ
- বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে শফিকুর রহমান, দিলেন ত্রাণ ও অর্থসহায়তা
- ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ টাকা, চড়া মাছের বাজারও
- দলীয় কর্মীকে চড় মারার ভিডিও ভাইরাল, বিতর্কে মমতা
- ঝোড়ো হাওয়ার আশঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হালান্ড
- শিক্ষক থেকে রাজনীতির মাঠে: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ পথচলা
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- বিশ্বব্যাংকের প্রতিবেদন: বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
- ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের
- বিতর্কে শেষ হলো যুক্তরাষ্ট্র–ব্রাজিল নারী দলের ম্যাচ, এক ম্যাচে ৮টি রেড কার্ড
- এআই খাতে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ, নাগরিক সেবা আধুনিকায়নের লক্ষ্য সরকারের




