• মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে: আবহাওয়া অধিদপ্তর

সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে: আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৭ ২৪ আগস্ট ২০২৪

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি)।

শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে এই তথ্য জানায়।

এতে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়াসহ রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন