রাজধানীতে আগামী ৭২ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস


প্রকাশিত: ০৫:১৮ ১৫ সেপ্টেম্বর ২০২৫
রোববার সকাল থেকে হঠাৎ করেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি নামায় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সেপ্টেম্বর মাসে এত পরিমাণ বৃষ্টিপাত আর হয়নি। রাজধানীর কিছু এলাকায় শত মিলিমিটার ছাড়িয়ে গেছে আজকের বৃষ্টির পরিমাণ।
আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু বর্তমানে বেশি সক্রিয় রয়েছে, যার প্রভাবে আজকের এ বৃষ্টিপাত হয়েছে। এর আগে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হলেও তার তেমন কোনো প্রভাব দেশের ভেতরে পড়েনি। তবে সক্রিয় মৌসুমি বায়ুই মূলত বৃষ্টি বাড়িয়েছে।
অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সোমবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আগামী ৭২ ঘণ্টার জন্য দেশের ছয়টি বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে।
হঠাৎ এ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। বাস, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বেড়ে গেছে। অনেকেই বিকল্প পরিবহন না পেয়ে দীর্ঘ সময় সড়কে আটকে থাকেন।
বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরণের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আবহাওয়া
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
