শেখ হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাওলস কে?


প্রকাশিত: ০২:২২ ২৬ নভেম্বর ২০২৬
ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাওলস বর্তমানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘আইনি প্রতিনিধি’ হিসেবে কাজ করছেন। এর আগে তিনি সিয়েরা লিওনের গৃহযুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত দুই ব্যক্তির পক্ষে আইনি লড়াই করেছিলেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্টের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত বাংলাফ্যাক্টের প্রতিবেদনে বলা হয়, স্টিভেন পাওলস সিয়েরা লিওনের যুদ্ধাপরাধী মোয়নিনা ফোফানা ও মরিস ক্যালনের প্রতিরক্ষা আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, শিশুসৈন্য ব্যবহার এবং জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলাসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ ছিল।
পরবর্তী সময়ে আদালতে এসব অভিযোগের কয়েকটি প্রমাণিত হওয়ায় ফোফানা ও ক্যালনকে যথাক্রমে ১৫ ও ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের পক্ষেও আইনি লড়াই করতে চেয়েছিলেন পাওলস। তবে আদালতের বিধিনিষেধের কারণে তা সম্ভব হয়নি।
মোয়নিনা ফোফানার প্রতিরক্ষা আইনজীবী ছিলেন পাওলস
১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত সিয়েরা লিওনে চলা গৃহযুদ্ধের সময় সরকারপন্থী আধা সামরিক বাহিনী সিভিল ডিফেন্স ফোর্সেসের (সিডিএফ) যুদ্ধ পরিচালক ছিলেন মোয়নিনা ফোফানা।
জাতিসংঘ ও সিয়েরা লিওন সরকারের সমর্থনে গঠিত স্পেশাল কোর্ট ফর সিয়েরা লিওনের (এসসিএসএল) প্রধান প্রসিকিউটরের দপ্তর তাঁর বিরুদ্ধে হত্যা, নিষ্ঠুর আচরণ, বেসামরিক সম্পত্তি লুণ্ঠন এবং অমানবিক কর্মকাণ্ডে সহায়তা ও প্ররোচনার অভিযোগ আনে।
এই মামলায় ব্রিটিশ ব্যারিস্টার স্টিভেন পাওলস ফোফানার অন্যতম প্রধান প্রতিরক্ষা আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৭ সালে বিচারিক আদালত ফোফানাকে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে ছয় বছরের কারাদণ্ড দেন। পরে ২০০৮ সালে আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে তাঁর দায় বিবেচনায় সাজা বাড়িয়ে ১৫ বছর করেন।
মরিস ক্যালনের পক্ষে ১৮টি অভিযোগের মামলায় লড়াই
সিয়েরা লিওনের বিদ্রোহী সংগঠন রেভল্যুশনারি ইউনাইটেড ফ্রন্টের (আরইউএফ) শীর্ষ সামরিক কমান্ডার ছিলেন মরিস ক্যালন।
তাঁর বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যা, ধর্ষণ, জোরপূর্বক বিয়ে, শিশুসৈন্য ব্যবহার এবং জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলাসহ ১৮টি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল।
২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিচার-পূর্ববর্তী পর্যায়ে ক্যালনের প্রতিরক্ষা দলের অন্যতম প্রধান আইনজীবী ছিলেন স্টিভেন পাওলস। বিচার শুরু হওয়ার আগে তিনি মামলাটি বাতিলের আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন।
২০০৯ সালের ফেব্রুয়ারিতে আদালত ১৮টি অভিযোগের মধ্যে ১৬টিতে ক্যালনকে দোষী সাব্যস্ত করেন। একই বছরের এপ্রিলে তাঁকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে অক্টোবরে আপিল বিভাগও ওই সাজা বহাল রাখেন।
চার্লস টেইলরের পক্ষেও লড়তে চেয়েছিলেন
লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের পক্ষেও আইনি লড়াই করতে আগ্রহী ছিলেন স্টিভেন পাওলস। তবে আদালতের বিধির কারণে তাঁর পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব হয়নি।
পরবর্তী সময়ে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে চার্লস টেইলরকে ৫০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাফ্যাক্টের অনুসন্ধান অনুযায়ী, স্টিভেন পাওলসের পেশাগত প্রোফাইলে বর্তমানে শেখ হাসিনার ‘আইনি প্রতিনিধি’ হিসেবে তাঁর পরিচয় উল্লেখ রয়েছে। তাঁর অতীতের এসব আইনি দায়িত্বের তথ্যই নতুন করে আলোচনায় এসেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- শেখ হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাওলস কে?
- সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা
- জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশুর যৌন নির্যাতনের তথ্য
- চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, বন্ধ একাডেমিক কার্যক্রম
- গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩০ হাজার টাকা মজুরির দাবি
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর
- এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে মিনিস্টার গ্রুপ
- লোকবল নিয়োগ দিচ্ছে ShiftingBD
- এস্তোনিয়াকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার, বাড়ছে উত্তেজনা
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন সরকারের সহযোগিতা
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন




