অনুষদভিত্তিক ‘বেস্ট টিচার্স অ্যাওয়ার্ড’ প্রদানের আশ্বাস ইবি ভিসির


প্রকাশিত: ০১:১০ ৩১ অক্টোবর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষদ ভিত্তিক বেস্ট টিচার্স অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (৩০ অক্টোবর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের সভাপতি ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ভার্চুয়াল কনফারেন্স রুমে স্ব-স্ব বিভাগের বিভিন্ন সমস্যা তুলে ধরেন শিক্ষকবৃন্দ।
এসময় উপাচার্য বলেন, "ফ্যাকাল্টি ভিত্তিতে বেস্ট টিচার্স এওয়ার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে। গুণীর কদর যে দেশে থাকে না, সেই দেশ অগ্রসর হতে পারে না। স্বীকৃতি যেখানে নেই, সেখানে কাজ করে আনন্দটা কোথায়? তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োাগ দেয়া হবে।"
তিনি আরও বলেন, "ডিপার্টমেন্টাল ফান্ড বৃদ্ধির বিষয়টি তাঁর ফার্স্ট প্রায়োরিটি। দ্বিতীয় ফোকাস থাকবে ল্যাবগুলোকে ওয়েল ইক্যুইপড করা। তিনি আরও বলেন, পেপার বেইজড নয়, রিসার্চ বেইজড রিসার্চ সেন্টার করা হবে। সবার রিসার্চ ওয়ার্ক আপলোড করা হবে ওয়েবসাইটে।"
সভায় ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম নাজমুল হুদা, ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান ছাড়াও অনুষদের অন্য শিক্ষকরা বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে নেইমারের খোঁচা