শ্রীপুরে দখলবাজ যুবদল নেতার বিচার ও পদত্যাগ দাবি

গাজীপুর শ্রীপুরে চাঁদাবাজি, অন্যের বাড়ি জবরদখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে যুবদল নেতা সেলিমের বিচারসহ পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (২৫ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১১টায় উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, সেলিম আহমেদ শ্রীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক। তিনি ওই পদের বল খাটিয়ে বিভিন্নভাবে এলাকার মানুষকে অত্যাচার, নির্যাতন ও হয়রানি করে আসছে। তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে যে কাওকে মারধর করে, মিথ্যা মামলায় ফাসিয়ে ব্ল্যাকমেইল করা ও হত্যার হুমকি সহ নানা ভাবে মানুষকে অত্যাচার করে আসছে।
মানববন্ধনে ভুক্তভোগী কবির তালুকদারের স্ত্রী রহিমা বেগম বলেন, আমার স্বামী'র পা ভেঙে দিয়ে আমাদের পাঁচ তলা বাড়ি জোরপূর্বক দখলে করে রেখেছে সেলিম। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, ক্ষমতায় আসলে তো আমাদের বাঁচতেই দিবেনা। বিএনপির উর্ধতন নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তাকে পদ থেকে অব্যাহতি দিন। সেইসঙ্গে প্রশাসনের নিকট বিচারের জন্য জোর দাবি জানাচ্ছি।
আরেক ভুক্তভোগী সাদ্দাম বলেন, আমার ছোট ভাই অপ্রাপ্তবয়স্ক। বর্তমানে একটি বিদ্যালয়ে পড়াশোনা করছে। তার নামেও মিথ্যা মামলা দিয়েছে, এবং এলাকার অনেক স্কুল পড়ুয়া ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছে সেলিম। সে মূলত যুবদলের পদবি ব্যবহার করে তার নিজস্ব লাঠিয়াল বাহিনীর মাধ্যমে এসব অপকর্ম করে বেড়াচ্ছে । তাকে যুবদলের পদ থেকে প্রত্যাহারসহ দখলবাজির বিচারের দাবি জানাচ্ছি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প





