ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?


প্রকাশিত: ০২:০৩ ১২ অক্টোবর ২০২৬
বিশ্ব ফুটবলের পরবর্তী প্রজন্মের সম্ভাবনাময় ১০ ফুটবলারকে সামনে এনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে জায়গা পেয়েছেন সাত তরুণ ফুটবলার ও তিন নারী ফুটবলার। ভবিষ্যতে আন্তর্জাতিক ফুটবলে আলো ছড়াতে পারেন, এমন প্রতিভাদের নিয়েই সাজানো হয়েছে এই তালিকা।
সোমবার (১২ অক্টোবর) ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার অ্যাডিডাস তাদের নতুন প্রচারণায় নির্বাচিত ফুটবলারদের পরিচয় প্রকাশ করে।
মেসির নির্বাচিত তালিকায় বিশেষভাবে নজর কেড়েছেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সের তরুণ প্লেমেকার তোমাস আরান্দা। বল নিয়ন্ত্রণ, সৃজনশীলতা ও মাঠে খেলা তৈরির দক্ষতার কারণে এরই মধ্যে আর্জেন্টাইন ফুটবলে সম্ভাবনাময় প্রতিভা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।
আরান্দার সামর্থ্য নজরে এসেছে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিরও। ২০২৬ বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের সফরের দলে তাকে অন্তর্ভুক্ত করেছিলেন স্কালোনি। জাতীয় দলের অনুশীলনে মেসির সঙ্গে সময় কাটানোর সুযোগও পেয়েছেন এই তরুণ।
তবে বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন আরান্দা। ডান পায়ের ফিবুলার হাড় ভেঙে যাওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। এমন সময়ে মেসির নির্বাচিত প্রতিভাদের তালিকায় জায়গা পাওয়া তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
তালিকায় আরও রয়েছেন ইংলিশ ক্লাব আর্সেনালের ১৬ বছর বয়সী তরুণ ম্যাক্স ডাউম্যান, জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের তুর্কি ফুটবলার জান উজুন এবং মেক্সিকোর ক্লাব তিহুয়ানার গিলবার্তো মোরা।
বিশেষ করে মেক্সিকান প্রতিভা গিলবার্তো মোরাকে ঘিরে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহের খবর পাওয়া যাচ্ছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাকে দলে নিতে আগ্রহী ক্লাবগুলোর মধ্যে রয়েছে স্পেনের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের জেভিয়ার গোজো, স্পেনের হেসুস রদ্রিগেজ এবং নেদারল্যান্ডসের কেস স্মিটও জায়গা পেয়েছেন মেসির বাছাই করা তরুণদের মধ্যে।
শুধু ছেলেদের ফুটবল নয়, মেয়েদের ফুটবলের প্রতিভাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে অ্যাডিডাসের এই উদ্যোগে। নির্বাচিত তিন নারী ফুটবলার হলেন ইংল্যান্ডের ক্লোয়ি সারউই, ব্রাজিলের জিওভান্না ওয়াকসম্যান এবং জার্মানির লোটা ভ্রেডে।
মেসির বেছে নেওয়া ভবিষ্যতের ১০ ফুটবলার
1. তোমাস আরান্দা — আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স
2. জান উজুন — তুরস্ক, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
3. গিলবার্তো মোরা — মেক্সিকো, তিহুয়ানা
4. ম্যাক্স ডাউম্যান — ইংল্যান্ড, আর্সেনাল
5. জেভিয়ার গোজো — যুক্তরাষ্ট্র, ক্রিস্টাল প্যালেস
6. হেসুস রদ্রিগেজ — স্পেন, কোমো ১৯০৭
7. কেস স্মিট — নেদারল্যান্ডস, এজেড আলকমার
8. ক্লোয়ি সারউই — ইংল্যান্ড, চেলসি
9. জিওভান্না ওয়াকসম্যান — ব্রাজিল, ওএল লিওন
10. লোটা ভ্রেডে — জার্মানি, হামবুর্গার এসভি
অ্যাডিডাসের ‘মেসি +১০’ উদ্যোগের যাত্রা শুরু হয়েছিল ২০২৫ সালের জানুয়ারিতে। প্রথম মৌসুমে বার্সেলোনার লামিনে ইয়ামালসহ ১০ তরুণ ফুটবলারকে পেশাদার ফুটবলের চাপ সামলানোর বিষয়ে পরামর্শ দিয়েছিলেন মেসি।
পরবর্তীতে একই বছরের অক্টোবরে দ্বিতীয় মৌসুমে জায়গা পান নিকো পাজ, রিও এনগুমোহা ও আন্দ্রে সান্তোসের মতো উদীয়মান ফুটবলাররা।
এবার তৃতীয় মৌসুমেও নতুন প্রজন্মের প্রতিভাদের তুলে ধরেছে অ্যাডিডাস। মেসির নির্বাচিত এই ফুটবলাররা আগামী দিনে কতটা সফল হতে পারবেন, সেটিই এখন দেখার বিষয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প



