চাটমোহরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল হক আর নেই

পাবনার চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী এস এম মোজাহারুল হক আর নেই।
আজ বুধবার (২ অক্টোবর) সকাল দশটার দিকে চাটমোহর পৌর শহরের কাজীপাড়া মহল্লায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে মোজাহারুল হকের বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বাবা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।
আজ বাদ আসর চাটমোহর শাহী মসজিদে তার জানাজা নামাজ শেষে তাকে শাহী কবরস্থানে দাফন করা হবে। এর আগে তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হবে। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ নাগরিক সমাজের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সাথে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুক্তিযোদ্ধা গাজী মোজাহারুল হক। তিনি দীর্ঘ বছর ধরে চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, থাকছে সপ্তাহে ২ দিন ছুটি
- ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনেও লাগবে আয়কর রিটার্নের প্রমাণপত্র
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর
- যৌতুক মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে
- ফ্ল্যাট প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রীর দুই বছরের কারাদণ্ড



