শ্রীপুরে স্ত্রীর সাথে পরকিয়া সন্দেহে পোশাক শ্রমিক বন্ধুকে জবাই করে হত্যা

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সাথে পরকিয়া সন্দেহে পোশাক শ্রমিক বন্ধু আবু সাঈদকে (২৩) জবাই করে হত্যার অভিযোগ উঠেছে সেলুন কর্মচারী খলিলের বিরুদ্ধে। বুধবার (২ অক্টোবর ) দিবাগত রাত সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের (মধ্যপাড়া) এলাকার স্থানীয় মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ গ্রীন টেক্সটাইল সংলগ্ন সেলুনের ভিতর থেকে ওই পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আবু সাঈদ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আলমপুর (ফুলপুর) গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে মাওনা ইউনয়নের মধ্যপাড়া এলাকার আলামিন সরকার বাবুলের বাসায় ভাড়া থেকে স্থানীয় এক্সিকিউটিভ গ্রীন টেক্সটাইলে চাকরি করতো।
অভিযুক্ত সেলুন কর্মচারী নাপিত খলিলের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিগান মোল্লা জানান, ভিকটিম আবু সাঈদ এবং সেলুন কর্মচারী নাপিত খলিলের সাথে পূর্ব থেকে বন্ধুত্ব ছিল। বন্ধুতের সম্পর্ক থাকায় সাঈদ প্রায়ই খলিলের বাসায় আসা যাওয়াসহ খাওয়া দাওয়া করতো। এক পর্যায়ে খলিলের স্ত্রীর সাথে সাঈদের পরকিয়া প্রেমের সম্পর্ক হয়। বিষয়টি খলিল বুঝতে পেরে তার বন্ধু সাঈদকে বুধবার রাতে স্থানীয় রায়হানের মালিকানাধীন দোতলা সেলুনে ডেকে নিয়ে সেলুনের ভিতর জবাই করে হত্যা করে। ঘটনার পর থেকে সেলুন কর্মচারী নাপিত খলিল পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- ‘তিন নাম্বার জন ডান’, পরীমণির কোলে নবজাতক, রহস্য কী?
- সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলছেন গ্রাহকরা, জরুরি প্রয়োজনে মিলছে আগাম সুবিধা
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান




