চিলমারীতে ব্রহ্মপুত্র নদেএক যুবক নিখোঁজ

কুড়িগ্রামের চিলমারী নৌ বন্দর এলাকায় ঘুরতে এসে ব্রহ্মপুত্র নদে নেমে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার চিলমারী নৌ- বন্দর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম সোহান (২২)। সে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে এবং বিবাহিত জীবনে এক সন্তানের জনক বলে জানা গেছে।
জানা গেছে, হারাগাছ থেকে চিলমারী নদীবন্দর ঘুরতে এসে নদীর পানিতে গোসল করতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যায় সোহান। পরে আর তাকে দেখতে না পেরে সাথের লোকজন চিল্লাচিল্লিতে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছায়। অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিস কাজ সমাপ্ত করে। শনিবার দুপুর পর্যন্ত তাকে পাওয়া যায়নি।
নিখোঁজ সোহানের সাথে আসা তুহিন আরাফাত (২৮) বলেন , সন্ধ্যায় চিলমারী নৌ-বন্দরে দেখতে সবাই ঘুরতে আসি। তখন সোহান নদীতে গোসল করতে চাইলে আমরা সবাই তাকে নিষেধ করলেও তা সে না মেনে নদীতে লাফ মারে এবং ওখানে থাকা একটি বাল্কহেড অতিক্রম করে ১৭-১৮ ফিট দুরে চলে যায়। এসময় স্থানীয় একজন তাকে তোলার জন্য বাঁশ ফেলে দিলে তা ধরতে পারেনি। আজ শনিবার দুপুর পার হলেও তাকে এখনো পাওয়া যায়নি।
চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ণ বর্মা বলেন, ‘রাত হওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। শনিবার (৫ অক্টোবর) সকালে নিখোঁজ যুবককে খুঁজতে ডুবুরি দল এসেছে। এখন পযন্ত ওই যুবককে খুজে পাওয়া যায়নি।
চিলমারী নৌ পুলিশ ফাড়ির এসআই ফেরদৌস আলম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে উদ্ধার কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা কয়েকজন বন্ধুরা মিলে ঘুরতে এসেছিলেন ঘাটে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ




