কুষ্টিয়ায় বজ্রপাতে ৪জনের মৃত্যু, আহত ৭


প্রকাশিত: ০৭:০০ ৯ অক্টোবর ২০২৪
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে এক নারীসহ ৪ জনের মৃত্যু ঘটেছে। বজ্রপাতে আরও ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। আহতরা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে দৌলতপুর উপজেলার হোসনেবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার হোসনেবাদ এলাকার কৃষক নিজাম উদ্দিন (৪৮), তারজুল ইসলাম (২৫) আওলাদ হোসেন (৬০) এবং ফারাকপুর গ্রামের জরুরা খাতুন (৪০)।
স্থানীয়দের বরাত দিয়ে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, হতাহতরা সবাই মাঠের কাজ করছিল। এসময় প্রচণ্ড জোরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তারা একটি ছাপড়া (একচালা) ঘরের নিচে গিয়ে আশ্রয় নেয়। এসময় সেখানে বজ্রপাত হলে সবাই আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- আশুলিয়ায় কোটি টাকার পুকুর খনন প্রকল্পে মাটি বিক্রির অভিযোগ
- অফিসার পদে জনবল নেবে এসিআই, আবেদন চলবে ২৬ জুন পর্যন্ত
- ৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস
- ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ, আগের কাটা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত
- ফুটবলে নিজের লিগ্যাসি তৈরি করেছি, ইতিহাসে নাম লেখা হয়ে গেছে: নেইমার
- সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেও সমালোচনার মুখে জামায়াত নেতা
- ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র
- সীমান্তে ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি
- ফরিদপুরে আম খাওয়ানোর কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
- বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ: ৭% সুদে ২০০ কোটি পর্যন্ত ঋণ
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির
- মাদক পাচারের সন্দেহে প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ২
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ





